কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নিরাপত্তায় ৩০০০ পুলিশ কর্মী, ২০০টি সিসিটিভি, ১০টি ওয়াচ টাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: রাত পেরোলেই রবিবার রাত থেকে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে। আর এই কৌশিকী অমাবস্যায় বীরভূমের তারাপীঠে(Tarapith) কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসে এই কৌশিকি অমাবস্যায় তারাপীঠের হোম যজ্ঞ করে থাকেন। কোনরকম যাতে কোন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে করা নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে। মোট ৩০০০ পুলিশ কর্মী নিরাপত্তার জন্য তারাপীঠ মন্দির চত্বরকে ঘিরে বলবৎ থাকবে। এর মধ্যে রয়েছে ৩০০ জন পুলিশ অফিসার, ১৭০০ জন সিভিক ভলেন্টিয়ার, ১০০০ জন সাধারণ পুলিশ কর্মী ও ট্রাফিক পুলিশ।

এছাড়া থাকছে ১০টি ওয়াচ টাওয়ার, ৩৭ টি ড্রপ গেট, ২০০ সিসিটিভি, ১৩ টি অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম।যেহেতু এই কৌশিকি অমাবস্যায় তারাপীঠে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে তাই প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনো রকম যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় তার জন্য বহিরাগত গাড়ির প্রবেশ রবিবার বিকেল চারটে পর্যন্ত অনুমোদন থাকছে। শনিবার তারাপীঠ থানায় সাংবাদিক বৈঠকে বীরভূম জেলার পুলিশ সুপার(SP) রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান এ বছরও কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ৬ লক্ষ ভক্তের সমাগম ঘটবে।

এই অমাবস্যার দিন যাতে কোনো অটো বা কোনো গাড়ি ভাড়া বেশি না নেয় সেটা নিয়েও পুলিশের নজরদারি থাকবে বলে জানান তিনি।কৌশিকী অমাবস্যা নিয়ে বীরভূমের তারাপীঠ থানায়(Tarapith P.S.)সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দেন এর পাশাপাশি দ্বারকানাথ নদীর পাড়ে আরতির অনুষ্ঠান করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। তারাপীঠের মন্দির(Tarapith Temple) সেজে উঠেছে। শুরু হয়েছে আলোর খেলা। রবিবার রাত থেকে আলোর রঙে ভাসবে তারাপীঠ। আগামী মঙ্গলবার পর্যন্ত তারাপীঠে তিল ধারণের জায়গা থাকবে না।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস