পড়ানোর অছিলায় ছাত্রীদের ‘ব্যাড টাচ’, অভিযোগ পেয়েই গুণধর শিক্ষককে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, শামুকতলা: ঘর থেকে স্কুল সর্বত্রই ছোটদের শেখানো হয় গুড টাচ ও ব্যাড টাচ। বাড়িতে বাবা-মা থেকে শুরু করে গুরুজন, স্কুলে শিক্ষক-শিক্ষিকারা এই শিক্ষা দেন। কিন্তু সেই স্কুলেই ব্যাড টাচের শিকার ছাত্রীরা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ব্যাড টাচের অভিযোগ তুলেছে। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে শামুকতলা থানা এলাকার এক সরকারি স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শিক্ষকের নাম ভাস্কর পাল।

জানা গিয়েছে, শামুকতলা থানা এলাকার ওই সরকারি স্কুলের ভূগোলের শিক্ষক ভাস্কর পাল। গত ৪ মাস ধরে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের অশালীন স্পর্শ করেত বলে অভিযোগ। প্রথমে তাঁরা পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। কিনেতু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেয়েই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তদন্তে নামে। ৩ সদস্যের একটি দল গঠন করে তদন্ত শুরু করে। তদন্ত করার পর অভিযোগের সত্যতা সামনে আসে। সেই রিপোর্ট শামুকতলা থানায় জনা কার হয়। তারপরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়।

অভিযোগ, ছাত্রীদের কোলে বসিয়ে পড়া দেখানো থেকে শুরু করে গায়ে স্পর্শ করা হতো। স্কুলের ভিতরে ছাত্রীদের সঙ্গে এই ধরনের অশ্লীল আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অভিভবকরা। কিন্তু, স্কুলের পক্ষ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ।

পুলিশের স্বতঃপ্রণোদিত মামলার জেরেই শআমুকতলা বাজার এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক ভাস্কর পালকে গ্রেফতার করে শামুকতলা থানার পুলিশ। এই বিষয়টি নিয়ে স্কুলের কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে, কেউ মুখ খুলতে চাননি। এই গ্রেফতারি নিয়ে তাঁরা চুপই রয়েছেন।

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে