দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

প্রকাশ্য দিবালোকে স্কুল শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, পরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে স্কুল শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, পরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের। হাড়হিম ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শান্তিনগরে। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষিকা এবং অভিযুক্ত দুজনকেই শিলিগুড়ির জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রের খবর, আহত শিক্ষিকার নাম শিউলি দত্ত। তিনি শান্তিনগরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা।
অভিযোগ, বুধবার (২৮ অক্টোবর) সকালে ফুল তুলতে বাড়ি থেকে বেড়িয়েছিলেন ওই শিক্ষিকা। তখনই বাইকে করে এসে আচমকাই এক ব্যক্তি তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। যার ফলে শিক্ষিকার গলা, মাথা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর সজল দাস নামে ওই ব্যক্তি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, বেসরকারি স্কুলে কাজের সূত্রে ওই এলাকায় ভাড়া থাকতেন জখম শিক্ষিকা। আর যেখানে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাস্থলটি শিলিগুড়ির শান্তিনগরে বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই বলে জানা গিয়েছে। কিন্তু কেন ওই ব্যক্তি শিক্ষিকার উপর হামলা চালাল?  এর নেপথ্যে কী কোনও প্রেমঘটিত বিষয় রয়েছে? সবটা জানতে এখন আশিঘর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে জখম শিক্ষিকা ও অভিযুক্ত দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনা ঘিরে স্বভাবাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এলাকার সিসিটিভিও খতিয়ে দেখছে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের