পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল শিক্ষক-শিক্ষিকা

বর্তমানে কৃষিকাজ বন্ধ করে দিয়েছেন উত্তর দিনাজপুরের অনেক কৃষকই। যদি চাষ না হয়, তাহলে আগামিদিনে ভিনজেলা বা রাজ্য থেকে সবজি আমদানি করতে হবে। সেক্ষেত্রে সবজির দাম আরও বাড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। এবার বিক্ষোভ সামিল হল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। শনিবার উত্তর দিনাজপুরের জেলা শাখার তরফে অবস্থান বিক্ষোভ শুরু করেন শিক্ষক-শিক্ষিকারা। একইসঙ্গে নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিও তুললেন তাঁরা।

পেট্রোপণ্যের দামের জেরে নাজেহাল মধ্যবিত্ত। প্রতিদিনই খোলাবাজারে বাড়ছে সবজির দাম। অথচ, যে সব কৃষকের থেকে সেই সবজি আসছে, তাঁরা কিন্তু অতিরিক্ত দাম পাচ্ছেন না। উল্টে জমিতে ট্রাকটর চালাতে প্রায় ১০১ টাকা দরে ডিজেল কিনতে হচ্ছে তাঁদেরও। যার জেরে বর্তমানে কৃষিকাজ বন্ধ করে দিয়েছেন উত্তর দিনাজপুরের অনেক কৃষকই। যদি চাষ না হয়, তাহলে আগামিদিনে ভিনজেলা বা রাজ্য থেকে সবজি আমদানি করতে হবে। সেক্ষেত্রে সবজির দাম আরও বাড়বে। এই আশঙ্কার কথাই তুলে ধরলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌধুরী। যে কারণে এদিন অবস্থান বিক্ষোভে সামিল হলেন তাঁরা। তবে শুধু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদই নয়, একইসঙ্গে নতুন তিন কৃষি আইন বাতিলেরও দাবি ওঠে এদিনের বিক্ষোভ মঞ্চ থেকে।

প্রসঙ্গত, কয়েকদিনে জেলায় পেট্রোল ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে প্রায় ১১০টাকা হয়েছে। সেইসঙ্গে ডিজেলও সেঞ্চুরি করেছে। শনিবার রায়গঞ্জে পেট্রোলের দাম ছিল ১০৯ টাকা ৮২ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ১০১ টাকা ১৮ পয়সা দরে প্রতি লিটারে বিকিয়েছে। যার ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। দেশের অন্যান্য বিরোধী দলগুলি এ নিয়ে সেভাবে সরব না হলেও তৃণমূল কংগ্রেস অবশ্য প্রথম থেকেই বিরোধিতায় নেমেছে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট