বাংলায় বিধানসভা ভোটে প্রার্থী দিচ্ছে লালুপুত্র তেজ প্রতাপের জনশক্তি জনতা দল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিধানসভা ভোটের বাদ্যি বেজে উঠেছে। আগামী এপ্রিল-মে মাসে ভোটের সম্ভাবনা। বিধানসভা ভোট এগিয়ে আসতেই বঙ্গ রাজনীতিতে আবির্ভাব ঘটছে নয়া-নয়া রাজনৈতিক দলের। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর ইতিমধ্যেই ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নয়া দল খুলেছেন। রাজনৈতিক মহলে ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত আসাউদ্দিন ওয়াইসির মিমও প্রার্থী দাঁড় করানোর কথা ঘোষণা করে দিয়েছেন। এবার বঙ্গে বিধানসভা ভোটে প্রার্থী দাঁড় করানোর ঘোষণা করলেন রাষ্ট্রীয় জনতা দল নেতা লালুপ্রসাদ যাদবের জেষ্ঠ্য পুত্র তেজ প্রতাপ যাদব। আজ শনিবার (১০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘বাংলায় বিধানসভা ভোটে প্রার্থী দাঁড় করাবে জনশক্তি জনতা দল। পাশাপাশি দিল্লি পুরসভার ভোটেও প্রার্থী দেওয়া হবে।’ তবে বাংলায় কত আসনে প্রার্থী দেবেন, তা নিয়ে মুখ খোলেননি লালুপুত্র।

গত বছরই পারিবারিক বিরোধের জেরে রাষ্ট্রীয় জনতা দল থেকে তেজ প্রতাপ যাদবকে বিতাড়িত করেছিলেন লালুপ্রসাদ। বাবার ওই সিদ্ধান্তের পিছনে ছোট ভাই তেজস্বী যাদবের হাত রয়েছে ধরে নিয়ে জনশক্তি জনতা দল নামে নয়া পার্টি খুলে বিহারের বিধানসভা ভোটে লড়েছিলেন। নিজে দাঁড়িয়েছিলেন আরজেডির গড় হিসেবে পরিচিত মহুয়া থেকে। ইভিএম খোলার পরে দেখা যায়, তিন নম্বরে থেকে লড়াই শেষ করেছেন তেজ প্রতাপ। ৫০ হাজারেরও বেশি ভোটে হেরেছেন। তাঁর পাশাপাশি তাঁর দলের প্রার্থীরাও গো-হারা হেরেছেন।

বাংলায় সংগঠন না থাকা সত্বেও কিভাবে ভোটে লড়বেন জানতে চাইলে তেজ প্রতাপ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে প্রচুর পরিমাণ বিহারি বাস করেন। তাদের দিকে কোনও রাজনৈতিক দলের লক্ষ্য নেই। শুধু ভোটব্যাঙ্ক হিসাবে তাদের বিবেচনা করা হয়। বিধানসভার ভিতরে তাদের কণ্ঠস্বর পৌঁছে দিতে ভোটে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক