১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু অস্থায়ী বিদ্যুৎকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা : ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক অস্থায়ী বিদ্যুৎকর্মীর। বিদ্যুৎ নিয়েই তাঁর কাজ। সেই বিদ্যুতই কেড়ে নিল প্রাণ। ফারাক্কা ব্লকের নিউ ফরাক্কা সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম বাবলু সরকার (৪০)।

জানা গিয়েছে, বছর চল্লিশের বাবলু সরকার অস্থায়ী বিদ্যুৎ কর্মী। মালদহের কালিয়াচক থানার বেগুনটোলা গ্রামের বাসিন্দা তিনি। মুর্শিদাবাদের নিউ ফরাক্কায় কর্মসূত্রে থাকতেন তিনি। জানা গেছে, ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন বাবলু সরকার নামে ওই অস্থায়ী বিদ্যুৎকর্মী। ১১ হাজার ভোল্টের তারে সংস্পর্শে আসার পর ছটফট করতে থাকেন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে বেনীয়া গ্রাম হাসপাতালে নিয়ে যায়। যেখানে  কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর এই খবর দেওয়া হয়েছে ফরাক্কা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট নয়। ওই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের কাছে তিনি কিভাবে পৌঁছলেন, কেনই বা গিয়েছিলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ওই সময় কাজে যুক্ত ছিলেন কিনা সেটাও জানার চেষ্টা চলছে। ঘটনার সময় তাঁর কাছে সতর্কতাজনিত ব্যবস্থা ছিল কিনা। তারসঙ্গে ঘটনার সময়ে আর কেউ ছিল কিনা সবটাই জানার চেষ্টা চলছে।  মৃত বিদ্যুৎকর্মীর বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন। তাঁরাও জানতে চাইছেন, কীভাবে হাইভোল্টেজ তারের কাছে এলেন তিনি। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের