রণক্ষেত্র মালদহের শুকদেবপুর সীমান্ত, তড়িঘড়ি বাড়তি বাহিনী মোতায়েন বিজিবির

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা ও ঢাকা: ফের উত্তেজনা মালদহের শুকদেবপুর ভারত-বাংলাদেশ সীমান্তে। শুক্রবার রাতে ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তপ্ত এলাকা। ফসল ও গাছ কাটা নিয়েই চাপাই নবাবগঞ্জ কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশি বিএসএফ এবং বিজিবির মধ্যে উত্তেজনা দেখা দেয় শনিবার দুপুরে। আর সেই উত্তেজনা প্রশমিত হলেই শুকদেবপুর সীমান্তে(Sukdebpur Border) ঢাকা থেকে অতিরিক্ত বিজিবি জওয়ানদের উড়িয়ে নিয়ে আসা হয় ওই সীমান্তে। যেটা নজিরবিহীনভাবে মোল্লা ইউনূস সরকারের তুঘলকি সিদ্ধান্ত।নিরাপত্তার জন্য জমিতে কৃষকদের যেতে বাধা দেন বিএসএফ জওয়ানরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সাময়িক বাসিন্দাদের মধ্যে।

শুকদেবপুর আন্তর্জাতিক সীমান্ত সহ ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এবার ফের ফসল নষ্ট করার অভিযোগ উঠল বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার কথা জানতে পেরে উত্তেজিত হয়ে ওঠেন কৃষক ও গ্রামবাসীরা। চাষের জমিতে যেতে চান তাঁরা। তবে সামগ্রিক নিরাপত্তা ও গ্রামবাসীদের কথা ভেবে জমিতে যেতে দিতে বাধা দেয় বিএসএফ। গ্রামবাসীদের বোঝান জওয়ানরা। উত্তেজনা সৃষ্টি হলে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বর্ডার গার্ড বাংলাদেশ(BGB) ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মুখোমুখি হন। বৈঠকে বসে উঠে আসে কিভাবে ভারত ও বাংলাদেশের সীমান্তের মাঝে থাকা আম গাছ ও ভারতীয়দের ফসল বাংলাদেশি দুষ্কৃতীরা কেটে নিয়েছে। পরে বিজিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এই ঘটনার জন্য। অভিযোগ সকাল থেকে সংঘর্ষের সময় বাংলাদেশী দুষ্কৃতীরা সেই সুযোগ নিয়ে বিএসএফকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়ে। অন্যদিকে বিএসএফের পক্ষ থেকেও উত্তেজিত জনতাকে সামাল দিতে শূন্যে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়।

একদিকে ভারতীয় নাগরিকদের সামাল দেয় বিএসএফ(BSF) অপরদিকে ভারতের ভূখণ্ডের দিকে ধরে আসা বাংলাদেশি দুষ্কৃতীদের গতিরোধ করে বিজিবি। এর আগে ও শুকদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া দিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে বাধা সৃষ্টি করলে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সাময়িক। পরে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠক করে সেই কাজ সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু শনিবার উত্তেজনা থেমে যাওয়ার পর দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বৈঠক হওয়ার পর নজিরবিহীন ভাবে ঢাকা থেকে সুকদেবপুর সীমান্তে অতিরিক্ত বাংলাদেশের সীমান্ত রক্ষীদের নিয়ে এসে মোতায়েন করার ঘটনায় ফের সমালোচনা মুখে পড়লো বাংলাদেশের ইউনূস সরকার।

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য