আশ্রয়হীন বৃদ্ধার পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কথায় আছে একে রামে রক্ষে নেই, সুগ্রীব তার দোসর। প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছ ভেঙে পড়ায় মাথার ছাদ হারিয়েছেন ষাট বছর বয়সী এক বৃদ্ধা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ইনাতপুর গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, সন্ধ্যা দিকপতির স্বামী বছর কুড়ি আগেই মারা গিয়েছেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন,এক ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন। গ্রামেই একচিলতে মাটির বাড়িতে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে থাকতেন তিনি। ভিক্ষা বৃত্তি করে কোনও রকমে দিন কাটত অসহায় বিধবা বৃদ্ধার। শেষ সম্বল মাথা গোঁজার বসতবাড়িটি কয়েক বছর আগে প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়ে,সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায় একচিলতে বাড়িটি।আর তারপর থেকেই আশ্রয়হীন হয়ে পড়েন তিনি।

অগত্যা মাথার ছাদ হারিয়ে আশ্রয় নিতে হয় প্রতিবেশীদের কাছে। প্রতিবেশীরা দাবি করেছেন, বিনা পয়সায় রেশনের চাল মিললেও মাথা গোঁজার যাতে তাঁর ঠাঁই হয়, সেদিকে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

এদিকে গ্রামবাসীদের তৎপরতায় তাঁর দিন কাটলেও, অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। প্রশাসনের কাছে বিষয়টি পৌঁছতেই তড়িঘড়ি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। শেষমেশ প্রশাসনিক সহযোগিতায় বৃদ্ধার সুদিন ফেরে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী