বৃহত্তম কার্নিভাল আয়োজিত হতে চলেছে রেডরোডে, কত প্রতিমা থাকবে শোভাযাত্রায়?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছর পুজোর পর রেডরোডে মহা সমারোহের সঙ্গে পালিত হয় পুজো কার্নিভাল। দুর্গাপ্রতিমা নিয়ে কার্নিভালের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেডরোডকে সাজিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়। ৩১ জুলাই নেতাজি ইন্ডোরের বৈঠকে দুর্গাপুজোর কার্নিভালের দিনক্ষণও জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো রবিবার ৫ অক্টোবর রেডরোডে পালিত হতে চলেছে কার্নিভাল। তবে এবার ২০১৬-র পরে বৃহত্তম কার্নিভাল হতে চলেছে। এবার রেডরোডের শোভাযাত্রায় অংশ নেবে প্রায় ১১৩টি পুজো কমিটি।

চারদিন ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে কাটিয়ে কৈলাসে ফিরেছে গিয়েছেন গিরিনন্দিনী। পুজো হয়ে গেলেও  তার রেশ ধরে চলবে শিল্প-সংস্কৃতির উদযাপন। কার্নিভালে বসছে এক মহা-উৎসবের আসর। এবার এই আসরে ১১৩টি পুরস্কার-জয়ী সেরা পুজো কমিটি অংশ নিতে চলেছে। ২০১৬ সালে কার্নিভাল শুরু হওয়ার পর থেকে যা সর্ব বৃহৎ কার্নিভাল বলে জানা যাচ্ছে। গতবছর ৮৯টি পুজো কমিটি রেডরোডে শোভাযাত্রায় অংশ নিয়েছিল। ১০০টি পুজো কমিটি স্পর্শ করেছিল ২০২২ ও ২০২৩ সালে।  শহরের দুর্গাপুজোর মণ্ডপগুলির মতো এই বছরের কার্নিভালের প্রদর্শনীতেও সমসাময়িক নানা বিষয় উঠে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

প্রতিবারের মতো এবারেও রেড রোডে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্যবারের এবারও দুর্গাপুজোর কার্নিভালে থাকবেন বিদেশি অতিথিরা। থাকবেন রাজ্যের মানুষও। কার্নিভালের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করছে কলকাতা পুলিশ। দুপুর ২টো থেকে শুরু হবে দুর্গা পুজো কার্নিভাল।এরফলে যান নিয়ন্ত্রণ করা হবে বেশ কিছুটা।জানা গিয়েছে, দুপুর ১২টা -৩টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন- দিয়ে কোনও রকম পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না। দুপুর ৩টের পরথেরে নিয়ম মেনে মালবাহী গাড়ি চলাচল করবে।

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ