কালিয়াগঞ্জে উদ্ধার হল নাবালিকার ঝুলন্ত দেহ

রবিবার দুপুরে নাবালিকাকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তম শ্রেনীর ছাত্রী তথা এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন হলদিবাড়ি এলাকায়। রবিবার দুপুরে নাবালিকাকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। সে ছিল স্থানীয় সিডি হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী।

তবে ঠিক কী কারণে নাবালিকা আত্মঘাতী হওয়ার পথ বেছে নিল তা পরিবারের লোকেরা বলতে পারছে না। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং বিষয়টি নিয়ে তদন্তে নামে।

মৃতা নাবালিকার বাবা পরিমল বর্মণ বলেন, আমরা স্বামী-স্ত্রী দু’জনেই স্থানীয় প্লাই মিলে কাজে চলে যাই। মেয়ের শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা ছিল। কোনও প্রকার অশান্তি কিংবা মারধর কিছুই করা হয়নি। তাই কী কারণে এমন ঘটনা ঘটালো বুঝতে পারছি না’।

অন্যদিকে, সিডি হাইস্কুলের শিক্ষক প্রভাস সরকার ঘটনার খবর পেয়ে ছুটে আসে তার স্কুলের ছাত্রীর বাড়িতে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট