ফাইলপত্র সরাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন সেচ আধিকারিক

পুরোনো দফতরের আলমারি খুলে ফাইল সরাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান রাজ্যের সেচ দফতরের এক আধিকারিক। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সেচ দফতরের(West Bengal State Government Irrigation Department) Damodar Canal Revenue Division’র ভারপ্রাপ্ত রেভিনিউ অফিসারের(Acting Revenue Officer) বিরুদ্ধে গাড়ির ভুয়ো বিল তৈরি করে প্রতি মাসে কয়েক হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই মর্মে পূর্ব বর্ধমানের(Purba Burdwan) পূর্বতন জেলাশাসকের কাছে তার বিরুদ্ধে অভিযোগও জমা পড়ে। কিন্ত ওই জেলাশাসক কোনও ব্যবস্থা নেননি। এবার সেই আধিকারিকের বিরুদ্ধেই উঠেছে বিস্ফোরক অভিযোগ। শুক্রবার বিকেলে অভিযুক্ত ওই অফিসার বর্ধমান সেচ দফতরের Superintendent Engineer-কে না জানিয়েই পৌঁছে যান পশ্চিম মেদিনীপুরের(Paschim Midnapur) আমলাগড়া কংসাবতী সার্কেলের(Kangsabati Circle) Revenue Division-1’র অফিসে। সেখানে ওই অফিসার তাঁর পুরোনো দফতরের আলমারি খুলে ফাইল সরাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান সেচ দফতরের ওই অফিসে কর্মরত লোকেদের হাতে। যদিও রাজ্যের সেচ দফতরের Principal Secretary প্রভাত কুমার মিশ্র জানিয়েছেন, ‘কী ঘটেছে তা খোঁজ নিয়ে দেখছি।’ 

জানা গিয়েছে, রাজ্য সেচ দফতরের কংসাবতী সার্কেলের Revenue Division-1’র অফিসে দীর্ঘ দিন কর্মরত ছিলেন অভিযুক্ত ওই রেভিনিউ অফিসার। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেচ দফতরের সচিবের নির্দেশে শুরু হয় বিভাগীয় তদন্ত। তদন্তে প্রভাব পড়তে পারে বলে ওই অফিসারকে বদলি করা হয় বর্ধমান ডিভিশনে। অভিযোগ, বর্ধমানে আসার সময়ে অফিসের Charge Handover-ও করেননি তিনি। শুক্রবার বিকালে তিনি সেই অফিসে গিয়ে বর্তমান রেভিনিউ অফিসারের অনুপস্থিতির সুযোগে আলমারি খুলে গাড়ির লগবুক, বালি সংক্রান্ত ফাইল তাঁর সঙ্গে থাকা গাড়িতে তুলতে থাকেন অভিযুক্ত অফিসার। তখনই ধরা পড়ে যান তিনি। এই ঘটনায় রাজ্যের সেচ দফতরের আধিকারিকদের মধ্যেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ওই অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে। তাঁদের প্রশ্ন, ‘একটা লোকের কত সাহস থাকলে এ ভাবে এক ডিভিশন থেকে অন্য ডিভিশনে এসে ফাইল সরানোর চেষ্টা করতে পারেন তা ভেবে আমরা অবাক হয়ে যাচ্ছি। এই ধরনের লোকেদের জেলে থাকা উচিত। এঁরা সরকারি অফিসার হওয়ার যোগ্য নন।’ ওই অফিসারকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হতে পারে বলে সূত্রের খবর।

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের