দীর্ঘ ২৭ বছর বন্দি জীবন কাটিয়ে ছেলের স্পর্শ পেলেন মা

যদিও এই ২৭ বছর মাকে জেল থেকে মুক্ত করতে কম লড়াই চালাতে হয়নি তালাত সুলতানার পরিবারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২৭ বছর বন্দি জীবন কাটিয়ে জেলের বাইরে পা রেখে মুক্ত জীবনে ছেলের স্পর্শ পেলেন মা তালাত সুলতানা। যদিও এই ২৭ বছর মাকে জেল থেকে মুক্ত করতে কম লড়াই চালাতে হয়নি তালাত সুলতানার পরিবারকে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখরের প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের নেতা রমজান আলির স্ত্রী হলেন এই তালাত  সুলতানা। স্বামীকে খুন করার অভিযোগে জেলে যেতে হয়েছিল তাকে।

যদিও খুন হওয়া প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতার ছেলে ভিক্টর আলি পরে বাবার বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে জিতে বিধায়ক হয়েছিলেন। দীর্ঘ ২৭ বছর পর মায়ের স্পর্শ পেয়ে তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি জানান, ‘২৭ বছর পর মায়ের স্পর্শ পেলাম, রাজনীতি করতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়। তার বড় প্রমান হল আমাদের পরিবার’।

ভিক্টরের আরও জানান, ‘রাজনৈতিক কারণেই বাবাকে খুন করে মাকে জেলে যেতে হয়েছিল। সেই থেকে মাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবার জন্য অনেক লড়াই করতে আমাদের হয়েছে। সেটা শুধু একমাত্র আমাদের পরিবারই জানে’। গত সোমবার জেল থেকে ছাড়া পাওয়ার পর ছেলে ভিক্টর সুলতানাকে কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।

১৯৯৪ সালে কলকাতার বিধায়কদের হোস্টেলে রাত্রে খুন হন তৎকালীন গোয়ালপখরের বিধায়ক রমজান আলি। খোদ রাজ্যের রাজধানী কলকাতার মত জায়গায় তাও আবার বিধায়কদের হোস্টেলে এক বিধায়ককে খুনের ঘটনা রাজ্য জুড়ে হৈচৈ ফেলে দিয়েছিল। বামফ্রন্টের শাসন কালে কলকাতার বুকে বামফ্রন্টের এক শরিক দলের বিধায়ক খুন হয়ে যাওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় সেই সময়কার বামফ্রন্টের নেতৃত্বকে। তারপর খুনী তথা খুন হওয়া বিধায়কের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। 

 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট