বিবাদের মাঝে প্রাক্তন পুলিশ কর্মীর কান কামড়ে কেটে দিল প্রতিবেশী

ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া (Chinsura) স্টেশন সংলগ্ন টালিখোলা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রাক্তন পুলিশ (Police) কর্মীর কান কামড়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরে এক প্রতিবেশী ওই পুলিশ কর্মীর উপর চড়াও হয়ে এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া (Chinsura) স্টেশন সংলগ্ন টালিখোলা এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম প্রাক্তন পুলিশ কর্মীর নাম পবিত্র কুমার সাহা। শৈবাল চট্টোপাধ্যায় নামে এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বুধবার সেই বিবাদ চরমে পৌঁছয় গাছ কাটা নিয়ে। বিবাদ গড়ায় হাতাহাতিতে। অভিযোগ গণ্ডগোলের মাঝে আচমকা প্রতিবেশী শৈবাল চট্টোপাধ্যায় পবিত্রবাবুর কানে কামড়ে দেয়। গুরুতর জখম হন পবিত্রবাবু। রক্ত বেরতে থাকে। এরপর তাঁর পরিবারের লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন পবিত্র কুমার দাসের পরিবার।

স্থানীয়দের একাংশের দাবি, পবিত্র কুমার সাহা প্রাক্তন পুলিশ কর্মী হওয়ার সুবাদে এলাকায় দাপট দেখাতেন। নিজের পরিচয় ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাতেন তিনি। প্রতিবেশীদের দমিয়ে রাখার চেষ্টা করতেন বলে অভিযোগ। বুধবার রাতে বচসা চরমে পৌঁছলে প্রতিবেশীর সঙ্গে তাঁর হাতাহাতি হয়। অন্যদিকে অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত শৈবাল চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। তবে পবিত্র কুমার দাসের কানে কামড়ে নেওয়ার ফলে গুরুতর আঘাত হয়েছে বলে দাবি পরিবারের। বর্তমানে পবিত্র কুমার দাস চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র