রাজ্যে শতায়ু ভোটারের সংখ্যা ৩৫৪১ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে লোকসভা নির্বাচন। এই আবহে বৃহস্পতিবার বাংলায় ভোটের নানান তথ্য সামনে আনলেন  রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক  অরিন্দম নিয়োগী । তিনি বলেন, বৃহস্পতিবার ছিল  দ্বিতীয় পর্যায়  মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন  দার্জিলিং ১২, বালুরঘাট ৭, রায়গঞ্জ ১৫ জন মনোনয়ন জমা দিয়েছে। আগামী ২৬ এপ্রিল   দার্জিলিং , বালুরঘাট এবং  রায়গঞ্জে রয়েছে ভোটগ্রহণ পর্ব।  পরিসংখ্যান অনুসারে  এবার লোক সভা নির্বাচনে ভোটারের সংখ্যা  ৭ কোটি ৬৯  লক্ষ।  ১৫-১৮ বছরের মধ্যে রয়েছেন ১৫ ২৪৯৮৫ জন।    ৮৫ ঊর্ধ্বে ভোটের দের সংখ্যা ৪৭৮৭১৯ জন। ১০০ বেশি বয়েসি  ভোটার রয়েছেন  ৩৫৪১ জন। রায়গঞ্জে রয়েছেন সবচেয়ে বেশি ১০০ ঊর্ধ্ব ভোটার। আসন্ন নির্বাচনে বিশেষ ভাবে অক্ষম ভোটার রয়েছেন  ৪ লক্ষ ৯১ হাজার জন।

অন্যদিকে লোকসভা নির্বাচন নিয়ে বাংলা নিয়ে বেশি তৎপর হতে দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে। এই আবহে বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকার সঙ্গে বৈঠকের সঙ্গে বৈঠক করলেন  নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা। জানা গিয়েছে, তাদের মধ্যে প্রায় ৩০ মিনিট বৈঠক হয়েছে। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা এখন জানা যায়নি।

এদিন নবান্ন থেকে বেড়ানোর সময়  নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা বলেন, “ আমি  কমিশনের স্পেশাল অবজার্ভার। সেই জন্য প্রোটোকল মেনে মুখ্যসচিবের সঙ্গে এদিন বৈঠক হয়েছে।‘ জানা গিয়েছে, তাদের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি  এবং পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসার ঘটনা ঘটেছিল তা নিয়েই আলোচনা হয়।

ইবোলা ভাইরাসের আতঙ্কে বিশ্বকাপ ক্যাম্প বাতিল করল কঙ্গো

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী