রাস্তা ও ব্রিজ নির্মাণের দাবিতে ফের ভোট বয়কটের পোস্টার মেমারিতে

এর আগে এই কাঠের সেতুটির জায়গায় কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি উঠেছিল। কিন্তু সেই দাবি শোনেনি কেউই। সেতুটির জরাজীর্ণ অবস্থার কারণে যেকোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতদিন এগিয়ে আসছে তত লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে বাংলা। কখনও দেওয়াল লিখনকে কেন্দ্র করে আবার কখনও প্রচারে ভাঙচুর করে, আবার কখনও ভোট বয়কটের পোস্টারের ডাক দিয়ে হুলস্থূল কাণ্ড ঘটাচ্ছে এলাকার মানুষজন। আবারও ভোট বয়কটের পোস্টার মেমারিতে। ব্রিজ ও রাস্তা গড়ার দাবীতে এবার ভোট বয়কটের সিদ্ধান্তেই অনড় দিলালপুর গ্রামের মানুষরা। মঙ্গলবার মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল রাস্তা ও ব্রিজ গড়ার দাবিতে ভোট বয়কটের পোস্টার।

বর্তমানে বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রাম ও মেমারি পৌরসভার যোগাযোগের মাধ্যম ডিভিসি খালের ওপর একটি সংকীর্ণ কাঠের ব্রিজ। কিন্তু সেই কাঠের ব্রিজের হাল খুবই সংকটজনক। বলা যায়, বর্তমানে কাঠের সেতুটির যা অবস্থা তা এক ঝুলন্ত মরণ ফাঁদ। ইতিমধ্যেই সেতুটির নিচে যে কাঠের খুঁটি রয়েছে তার বেশিরভাগ অংশ ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে ব্রিজের দুধারের কাঠের রেলিংও। এর আগে এই কাঠের সেতুটির জায়গায় কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি উঠেছিল। কিন্তু সেই দাবি শোনেনি কেউই। সেতুটির জরাজীর্ণ অবস্থার কারণে যেকোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

তাই প্রশাসন থেকে সেই সময় এই কাঠের সেতুর দুই ধারে বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষের চলাচলের কোনও অসুবিধা না হয়। সেজন্য একটি বোর্টের ব্যবস্থাও করা হয়েছীল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু ডিভিসি তে জলের অভাবে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বোর্ট টি। আর ভগ্নপ্রায় কাঠের ব্রিজ। সঙ্গে বেশ কিছু রাস্তার অবস্থাও বেহাল। যার কারনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী ও গর্ভবতী ও প্রসূতি মহিলাদের খুবই সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই এবার অবিলম্বে রাস্তা ও ব্রিজ গড়ার দাবিতে ভোটের পোস্টার বয়কটের দাবী তুলল এলাকার মানুষ। এই কাঠের সেতুটির পরিবর্তে কংক্রিটের সেতুর দাবি করছেন এলাকাবাসী।

নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের