‘প্রকৃত তথ্য সামনে আসবেই’, হাসপাতালে পৌঁছে জানালেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রকৃত তথ্য সামনে আসবেই। বৃহস্পতিবার সকালে হাসপাতালে পৌঁছে এই কথাই বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, রাজ্যের পুলিশ সব কাজ করতে পারে। পুলিশের উপর ভরসা রয়েছে, তাঁরা পারেনা এমন কোনও কাজ নেই। কাজ করতে দেওয়া হয় না। ডিজিপির সঙ্গে কথা হয়েছে, তদন্ত চলছে। সত্য দ্রুত সামনে আসবে।

বুধবার রাতে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। তাঁর গাড়ি আটকে সামনে থেকে প্রায় ১০ রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। রাতেই হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু। বৃহস্পতিবার সকালেও হাসপাতালে যান তিনি। হাজির রয়েছেন শমীক ভট্টাচার্যও। এই খুনের আসল সত্য সামনে আনা হবে বলে জানালেন তাঁরা। বারাসত হাসপাতালে সূত্রে খবর, বৃহস্পতিবারই প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছালেই দ্রুততার সঙ্গে ময়নাতদন্তের কাজ শুরু করা হবে। এই ঘটনাকে ঘিরে বিশেষ গুরুত্ব দিয়ে তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন করেছে বারাসাত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওই টিমে রয়েছেন একজন বিভাগীয় প্রধান (HOD) এবং দু’জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। মধ্যমগ্রামের একটি বেসরকারি নার্সিংহোম থেকে চন্দ্রনাথ রথের দেহ বারাসত মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।

এদিন সকাল সকাল হাসপাতালে পৌঁছে গিয়েছেন শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। এদিন শমীক ভট্টাচার্য বলেন, তদন্ত চলছে। পুলিশের সঙ্গে কথা চলছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করছে। এটা কোনও সাধারণ অপরাধীর কাজ নয়। এই ঘটনা প্রমাণ করে দেয় বাংলার আইনশৃঙ্খলা কোথায় দাঁড়িয়ে রয়েছে। অপরাধীরা বাংলাকে স্বর্গরাজ্য মনে করছে। এদিনের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। 

সুরুচির সঙ্ঘ থেকে আউট ‘বিশ্বাস’ ব্রাদার্স’, নতুন কমিটিতে অরূপ-স্বরূপের জায়গায় এলেন কারা?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ