রোগীর পরিজনদের হয়রানি কমাতে অ্যাম্বুলেন্সের ভাড়া বেঁধে দিল রাজ্য

রাজ্যের পরিবহণ দফতরের তরফে রোগী বহনকারী যানের ভাড়াও ঠিক করে দেওয়া হয়েছে। ৩ ভাবে ভাড়া নিতে পারবেন যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর থেকে জেলা, রোগীর পরিজনদের অসহায়তার সুযোগ নিয়ে অ‌্যাম্বুল‌্যান্স চালকরা পকেট কাটে বলে বার বারই অভিযোগ ওঠে। মানুষের বিপদের সময়েও দ্বিগুণ, তিনগুণ ভাড়া চাওয়া হয়। মানুষও কার্যত বাধ‌্য হন তা দিতে। কিন্তু এবার আর তা হবে না। রোগীর পরিজনদের হয়রানি কমাতে এবার অ‌্যাম্বুল‌্যান্সের ভাড়া(Ambulance Fare) বেঁধে দিল রাজ‌্য সরকার(West Bengal State Government)। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের পরিবহণ দফতরের(Transport Department) তরফে। সেখানে বাস বা ট‌্যাক্সি ভাড়ার মতোই একেবারে তালিকা করে রোগী বহনকারী যানের ভাড়াও ঠিক করে দেওয়া হয়েছে। কিলোমিটার, ঘণ্টা এবং দিন – তিন পদ্ধতিতেই অ‌্যাম্বুল‌্যান্স ভাড়া পাওয়া যাবে সরকারি নিয়মে। পাওয়া যাবে তিন ধরনের অ‌্যাম্বুল‌্যান্স – সাধারণ AC অ‌্যাম্বুল‌্যান্স, AC Life Support পরিষেবা থাকা অ‌্যাম্বুল‌্যান্স এবং Life Support’র সঙ্গে ICU পরিষেবাযুক্ত অত‌্যাধুনিক অ‌্যাম্বুল‌্যান্স। এগুলি ৩ ভাবে ভাড়া নিতে পারবেন যাত্রীরা। গাড়ির যেমন বয়স, সেইমতো ভাড়া নির্ধারিত করা হয়েছে।

আরও পড়ুন, ‘নবান্ন অভিযান বেআইনি’, জানিয়ে দিলেন মনোজ বর্মা

পরিবহণ দফতরের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে – ১ থেকে ৫ বছর পুরাতন সাধারণ AC অ‌্যাম্বুল‌্যান্সের তেল ছাড়া দিনপিছু ভাড়া ঠিক করা হয়েছে ২৫৭৭ টাকা। ৫ থেকে ১০ বছরের পুরনো অ‌্যাম্বুল‌্যান্সের ভাড়া ১৭০৬ টাকা এবং তার বেশি বয়স হলে ভাড়া হবে ১৬২৭ টাকা। ঘণ্টা পিছু এই গাড়িভাড়া নিলে পড়বে যথাক্রমে ৪৪০ টাকা, ৩৩০ এবং ৩২০ টাকা। ন্যূ‌নতম ৬ ঘণ্টার জন‌্য তা নিতে হবে। আর কিলোমিটার অনুযায়ী সাধারণ AC অ‌্যাম্বুল‌্যান্সের ভাড়া হচ্ছে ৪৪ টাকা, ৩৩ টাকা এবং ৩২ টাকা। ঠিক একইরকমভাবে AC Life Support পরিষেবা থাকা অ‌্যাম্বুল‌্যান্সের ভাড়া ঠিক করা হয়েছে দিনপিছু (তেল ছাড়া) ৩২৯১ টাকা, ১৯৭৮ টাকা, এবং ১৮৫৯ টাকা। ঘণ্টা পিছু নিলে হবে ৫৩০ টাকা, ৩৬০ এবং ৩৫০ টাকা, আর কিলোমিটার পিছু হলে হবে যথাক্রমে ৫৩ টাকা, ৩৬ টাকা এবং ৩৫ টাকা। Life Support’র সঙ্গে ICU পরিষেবাযুক্ত অত‌্যাধুনিক অ‌্যাম্বুল‌্যান্সের ভাড়া নির্ধারিত করা হয়েছে একইরকমভাবে দিনপিছু (তেল ছাড়া) যথাক্রমে ৪৪৮৫, ২৪২৯ এবং ২২৪৫ টাকা। ঘণ্টা পিছু ৬৭০, ৪২০, ৩৯০ টাকা এবং কিলোমিটার পিছু ৬৭, ৪২ এবং ৩৯ টাকা। Non AC অ‌্যাম্বুল‌্যান্স নিলে সেক্ষেত্রে ভাড়া ১০ শতাংশ করে কমবে। রোগী নিয়ে অ‌্যাম্বুল‌্যান্স যাত্রা শেষ করার পর ভাড়া দিতে হবে চালকের হাতেই।      

আরও পড়ুন, We Want Justice শ্লোগান তোলা মিছিল থেকে অভিষেক কন্যাকে ধর্ষণের হুমকি

অ্যাম্বুলেন্স চালকদের বাগে আনতে হেল্পলাইন(Helpline) নম্বরও চালু করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। যেখানে কেউ বাড়তি ভাড়া নিলে গাড়ির নম্বর দিয়ে অভিযোগ জানাতে পারবেন মানুষ। অ‌্যাম্বুল‌্যান্সে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রাখতে হবে। পাশাপাশি ঠিক হয়েছে, যাত্রীসাথী অ‌্যাপেও(Yatrisathi App) মিলবে অ‌্যাম্বুল‌্যান্স। সেখানে কী ধরনের অ‌্যাম্বুল‌্যান্স কতক্ষণের জন‌্য ভাড়া দরকার, তার যাবতীয় অপশন থাকবে। তবে গ্রাম থেকে আসা অনেক মানুষই অ‌্যাপের মাধ‌্যমে গাড়ি বুক করতে পারবেন না। তাঁরা হাসপাতাল চত্বর বা কোনও এজেন্সি থেকে অ‌্যাম্বুল‌্যান্স বুক করলে সেক্ষেত্রেও তাঁদের থেকে সরকার নির্ধারিত ভাড়াই নিতে হবে চালকদের। যত দ্রুত সম্ভব এই ভাড়াতেই অ‌্যাম্বুল‌্যান্স চালকদের গাড়ি ছোটাতে হবে। অনেক তথ‌্য সংগ্রহের পর যাতায়াতের হিসেব-নিকেশ করে পরিবহণ দফতরের তরফে এই ভাড়ার তালিকা প্রস্তুত করা হয়েছে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং