অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১০ বছরের প্রচেষ্টার পর রবিবার পুরুলিয়ার শিল্পী সুশীল কুইরির আঁকা ছবি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি ফিরে শিল্পীকে চিঠি পাঠাবেন মঞ্চ থেকে ঘোষণা করলেন তিনি। আবেগে চোখে জল শিল্পী সুশীল কুইরির।

কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা, ২০১৯ থেকে ২০২৪ এর লোকসভা। মাঝে ২১ এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় নরেন্দ্র মোদির নির্বাচনী সভা। কলকাতা থেকে পুরুলিয়া পর পর সভা করেছেন দেশের নরেন্দ্র মোদি। নিজের আঁকা ছবি নিয়ে প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার জন্য সভাস্থলে গিয়েও বারবার নিরাশ হয়ে তাঁকে ফিরে আসতে হয়েছে। প্রায় দশ বছর ধরে অভিমান করেছিলেন সুশীল কুইরি। অবশেষে ২০২৬ এর ১৯ এপ্রিল রবিবার নির্বাচনী সভামঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের আঁকা ছবি উপহার দিতে পারলেন সুশীল। তবে সরাসরি সভা মঞ্চ উঠে নয় প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির হাতে তুলে দিয়েছেন।

পুরুলিয়ার অন্যতম পরিচিত চিত্রশিল্পী সুশীল কুইরির আঁকা ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি তাঁর মায়ের আশীর্বাদ নিচ্ছেন। এই আবেগঘন দৃশ্যই তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তুলির টানে। রবিবার (১৯ এপ্রিল) পুরুলিয়ার রায়বাঘিনী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত ছিলেন সুশীল কুইরি। সভাস্থলে তিনি নিজের আঁকা ছবি নিয়ে দাঁড়িয়ে থাকেন। জনসভা চলাকালীন সেই ছবি প্রধানমন্ত্রীর নজরে পড়লে তিনি তাঁর এসপিজি নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন ছবিটি গ্রহণ করার জন্য। এরপর নিজেই ছবিটি গ্রহণ করে দিল্লি নিয়ে যাওয়ার কথা জানান। নিজের আঁকা ছবি রায়বাঘিনীর সভা মঞ্চে তুলে দিতে পেরে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি শিল্পী সুশীল।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই তাঁর জন্য বিভিন্ন উপহার নিয়ে এসেছেন, সেগুলি পেয়ে তিনি অভিভূত। তিনি আরও অনুরোধ করেন, যারা উপহার দিয়েছেন তাঁরা যেন নিজেদের ঠিকানা লিখে দেন, যাতে তিনি দিল্লি গিয়ে তাঁদের ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাতে পারেন।‘

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার