‘দাদুর স্বাদেভরা ঝালমুড়ি’-তে মজেছে গোটা মালবাজার

কাঁচা বাদামের পর এবার এল দাদুর স্বাদেভরা ঝালমুড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁচা বাদামের পর এবার এল দাদুর স্বাদেভরা ঝালমুড়ি। দাদুর নাম হল মহম্মদ ইয়াকুব আলি। যিনি প্রত্যহ মাইলকে মাইল সাইকেলে চালিয়ে বিক্রি করেন ঝালমুড়ি। সুলকাপাড়ায় থাকা ৭০ বছর বয়সী এই ব্যক্তির ঝালমুড়ির জনপ্রিয়তাও রীতিমতো তুঙ্গে। নিজের হাতে মুড়ি ভেজে এবং মশলা-পাতি তৈরি করেন তিনি। তাঁর ঝালমুড়ি পুরোপুরি নির্ভেজাল, কোনওরকম প্যাকেটজাত মশলা ব্যবহার করা হয় না। আর স্বাদেও দুর্দান্ত। মালবাজারের সিংহভাগ এলাকাতেই এই ঝালমুড়িওয়ালা দাদুকে ওরফে ইয়াকুব আলিকে সকলেই একডাকে চেনে।

একদা পুলিশের হোমগার্ড পদে কাজ করতেন। অবসরের পর সংসার চালানো দায় হয়ে দাঁড়ায়। তাই বাধ্য হয়ে বেছে নেন ঝালমুড়ি বিক্রির পেশা। আর এই কাজের ফলে নিজেকে এখনও অনেক ফিট রাখতে পারেন বলেও দাবি করেন ইয়াকুব আলি। নিজের ব্র্যান্ডের নামও রেখেছেন ‘দাদুর স্বাদেভরা ঝালমুড়ি’। এই ঝালমুড়ি বিক্রি করেই নিজের মেয়ের বিয়েও দিয়েছেন তিনি।

ইয়াকুব জানান, ‘চাকরি থেকে অবসর নেওয়ার পর কপালে জোটে মাত্র ৫০ হাজার টাকা। তাই কীভাবে সংসার চালাব সেই নিয়ে চিন্তা কুড়েকুড়ে খাচ্ছিল। সেই সময় মাথায় আসে এই ঝালমুড়ি বিক্রির কথা। শুরু থেকেই নিজের পেশার প্রতি সৎ থেকেছি তাই খদ্দেরের অভাব হয় না। লক্ষ্য নিয়ে এগোলে কাজে সফলতা মিলবেই’।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6