Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাসায়নিক ছড়িয়ে গৃহস্থকে সংজ্ঞাহীন করে গয়না নিয়ে চম্পট চোরের

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের রাতে ঘরের দুয়ার এঁটে নিশ্চিন্তে ঘুমিয়েছিল গৃহস্থ। সেই সুযোগে বাড়িতে ঢুকে রাসায়নিক স্প্রে করে সংজ্ঞাহীন করে আলমারি খুলে টাকা ও গয়না নিয়ে চম্পট দিল চোর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি বাড়িতে হানা দেয় চোর। রাতে যখন ঘরে থাকা লোকজন গভীর নিদ্রায় মগ্ন, সেই সময় তালা ভেঙে ঘরে ঢুকে তাদের উপর রাসায়নিক স্প্রে করে সংজ্ঞাহীন করে দেয় দুষ্কৃতী। এরপর বাড়িতে সমস্ত ঘরের তালা ভেঙে, বাক্স, আলমারি খুলে নগদ টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে কাজের মহিলা প্রতিদিনের মতো ওই বাড়িতে গিয়ে ডাকাডাকি করার পর ঘরের মানুষজনের সংজ্ঞা ফেরে। এর পর উঠে গোটা বিষয়টি নজরে পড়ে তাঁদের। জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি বহরমপুরে ইন্দ্রপ্রস্থ এলাকায় ওই বাড়িটিতে ভাড়া থাকত। সেই ভাড়া বাড়িতে এমন ঘটনা ঘটে যাবে তা ভাবতে পারছেন না তাঁরা। বাড়ির এক মহিলা জানান, ‘বিগত ছয় বছর ধরে ওই ঘরে ভাড়া থঙ্কি। তবে ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেনি এই এলাকায়।’

অন্যদিকে শহরের জনবহুল এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষজন গোটা বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। কীভাবে এমন ঘটনা ঘটল, চুরির পিছনে কে বা কারা জড়িত রয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের