সোনার দোকানে দুঃসাহসিক চুরি, হার্ড ডিস্ক-সহ সিসিটিভি নিয়ে চম্পট দিল চোর

পালানোর আগে কোনও সূত্রও রেখে গেল না ওই বুদ্ধিমান চোর। কারণ ওই দোকানের সিসিটিভি ক্যামেরা এবং তার হার্ড ডিস্ক নিয়েও

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সোনার দোকানে সিন্দুক কেটে প্রায় ২৫০ গ্রাম সোনার গহনা ও ১ কেজি মতো রুপো নিয়ে চম্পট দিল চোর। কিন্তু পালানোর আগে কোনও সূত্রও রেখে গেল না ওই বুদ্ধিমান চোর। কারণ ওই দোকানের সিসিটিভি ক্যামেরা এবং তার হার্ড ডিস্ক নিয়েও চম্পট দেয় সে। তবে এটি একজন নাকি একাধিক লোকের কাজ সেটা নিয়ে ধন্ধে পুলিশ। ঘটনাটি ধুপগুড়ি ব্লকের ডাউকিমারি বাজারের।

শুক্রবার সকালে ধুপগুড়ি ডাউকিমারি বাজারের ব্যবসায়ীরা ওই সোনার দোকানের পিছন দিক ভাঙা হয়েছে। তাঁরা সঙ্গে সঙ্গেই খবর দেয় ওই স্বর্ণ ব্যবসায়ীকে। খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক অচিন্ত মজুমদার। দোকান খুলে দেখেন সোনা-রুপো রাখার সিন্দুকটি খোলা। বোঝাই যাচ্ছে সেটি কাটা হয়েছে, ভিতরে কিছুই নেই। সঙ্গে সঙ্গে তিনি ধুপগুড়ি থানায় খবর দেন। পুলিশ এসে তদন্ত করতে গিয়ে খোঁজ পড়ে সিসিটিভি ক্যামেরার। তখনই জানা যায়, ওই ক্যামেরা ও হার্ড ডিস্ক-সহ কম্পিউটার নিয়ে গিয়েছে চোর বা চোরের দল। অভিনব চুরির ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ধুপগুড়ি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি