‘ওদের গেম প্ল্যান ভেস্তে দিতে হবে’, রায়গঞ্জ থেকে কড়া বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আসন্ন বিধানসভা নির্বাচনে জোরদার প্রচার চালাচ্ছে তৃণমূল। উত্তর থেকে দক্ষিণে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিরামপুরের পর রায়গঞ্জে জনসভা করলেন দলনেত্রী। রায়গঞ্জ থেকে তিনি বললেন, বিজেপি যে গেমপ্ল্যান করবে, তা ভেস্তে দিতে হবে।

তিনি আরও বলেছেন, বিজেপিকে বিনাশ করতে হবে। এরা এখন মানুষের ভোটাধিকার কাড়ছে, কাল সব কিছু কেড়ে নেবে। বাংলাকে টার্গেট করলে, বাংলা দিল্লিকেও টার্গেট করতে জানে। বিজেপি একাধিক প্রতিশ্রুতি দেয়। কিন্তু তা পূরণ করে কোথায়? বিজেপির ১৫ লক্ষের প্রতিশ্রুতি কোথায় গেল? তিনি অভিযোগ তুলেছেন, কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, সব জানেন। সময় এলেই জানাবেন। বাংলার ক্ষতি করতে যারা চাইছে, তাদের বিনাশ করা হবে।

তাঁর অভিযোগ, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। ডিএমদের নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূল প্রার্থীদের বাতিল করার জন্য। বিজেপির সকল পরিকল্পনা নষ্ট করে দিতে হবে। নির্বাচনে সবাইকে প্রস্তুত থাকার কথা বলেছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বিজেপির পক্ষ থেকে এলাকায় এলাকায় গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাওয়া হচ্ছে। ব্যাঙ্কের কর্মীর পরিচয় দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। টাকা দেওয়ার কথাও বলা হচ্ছে। ৫০০ টাকা দিয়ে পুরো ব্যাঙ্ক ফাঁকা করে দেবে। কাউকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না দেওয়ার কথাই বলেছেন তিনি। আসন্ন নির্বাচনে ভোটাধিকার ছিনিয়ে আনার কথাও বলেছেন তৃণমূল সুপ্রিমো। লাইনে দাঁড় করিয়ে মানুষকে হেনস্থা করা হয়েছে, এবার ভোটার লাইনে দাঁড়িয়ে তাঁদের জব্দ করতে হবে। বাইরে থেকে গুন্ডা এনে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন তৃণমূল নেত্রী। 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?