‘বাংলায় এসে বুজরুকি করছে’, নাম না করে বিজেপিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : বাংলায় এসে বুজরুকি করছে। ওদের কোনও ধর্ম নেই। নাম না নিয়ে আসানসোল থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ওদের একটাই ধর্ম, ভোট কাটা, হিংসা করা। আমাদের পরিচয় মানবিক, বিজেপির পরিচয় অমানবিক। বাংলার মানুষের ওপরে অত্যাচার নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। বলেছেন, বিভাজনের রাজনীতি করে বিজেপি। পাঞ্জাবীদের খলিস্তানি বলে, লজ্জাও করে না তাঁদের। টাকা বিলিয়ে প্রচার করার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে।

তিনি অভিযোগ করে বলছেন, মন্ত্রী ও প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। আসন কম পেলে সমর্থন চাইছে। কাদের সঙ্গে কী কথা বলছে, সবটাই জানেন। গদ্দারদের আজীবন মানুষ গদ্দার হিসেবেই চেনেন। বিশ্বাসঘাতকদেরও মানুষ মনে রাখেন। তিনি প্রশ্ন তুলেছেন, সোনার বাংলা গড়তে চাইলে, মানুষের নাম কাটলেন কেন? দিল্লির সরকার বদলে দেওয়া হবে। তিনি বলেছেন, বাংলায় মুসলিমরা অনুপ্রবেশকারী! দুবাই গিয়ে তাঁদের সঙ্গে  কোলাকুলি কী করে করেন? সৌদি আরবে গিয়ে একসঙ্গে কী ভাবে খান? প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী। এই প্রসঙ্গে বাংলাতে বুজরুকির কথা বলেন তিনি।

আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মলয় ঘটক ও তাপস বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন তিনি। সেখানেই তিনি বলেছেন, বিজেপি এজেন্সি নিয়ে এসেছে। বিজেপি ভোটের আগে এক রূপ দেখা যায়, ভোটের পরে ভিন্ন রূপ ধরে। হিন্দু ধর্ম মানে মানবিকতা। হিংসা নয়। তিনি এদিন আসানসোল থেকে আরও একবার বলেছেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর চাইলে কেউ দেবেন না। কালো টাকা ঢুকিয়ে ইডি, সিবিআই দিয়ে বিপদে ফেলবে। 

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের