চিতা বাঘের হামলায় গুরুতর জখম তিন শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার:চিতাবাঘের হামলার শিকার হল তিন শিশু। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁওবস্তি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা আনুমানিক ছ’টা নাগাদ বাড়িতেই খেলছিল ওই তিন শিশু।

আচমকাই চা বাগান থেকে বেড়িয়ে দলগাঁও বস্তির ওই বাড়িতে হাজির হয় একটি চিতাবাঘ। সে সময়ে বাড়ির উঠোনে তিন শিশু খেলা করছিলো। ঝাপিয়ে পড়ে চিতাবাঘটি তিনজনকেই আঘাত করে। পরে ওই তিন জনকেই বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তিনজনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সন্ধ্যা নেমে আসতেই বাঘটি পাশের জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দেয়। একটি গৃহস্থ বাড়ির পিছন দিয়ে ঢুকে সেখানে যখন তিনজন শিশু খেলা করছিল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ওই শিশুদের আর্তনাদে গ্রামবাসীরা ছুটে এলে বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়। ওই এলাকায় বাঘটিকে ধরতে খাঁচা পাতা হয়েছে বন দফতরের পক্ষ থেকে। বাঘের ভয়ে এলাকাতে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা