বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাগনানে মৃত্যু ৩ জনের

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু (Death) হল ৩ জনের। মঙ্গলবার সকালে হাওড়ার বাগনানে (Bagnan) ১৬ নম্বর জাতীয় সড়কের (National High Way) উপরে দিঘাগামী বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে তিন জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কলকাতার দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল দিঘাগামী একটি বাস৷ সেই যাত্রাপথে বাগনানের বরুণদা এলাকায় আচমকা বাসটির চাকা ফেটে যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টোদিকের কলকাতামুখী লেনে চলে আসে৷ সেই সময় কলকাতার দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণ হারানো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে গাড়ির মধ্যে থাকা তিন জন আরোহীর মৃত্যু হয়। এই ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। প্রথমে তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় বাগনান থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাগনান থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মীরা। গাড়িটি দুমড়ে মুচড়ে যাওয়ায় গ্যাস কাটার দিয়ে গাড়ির বিভিন্ন অংশ কেটে গাড়ির মধ্যে থাকা তিন আরোহীর দেহ বের করা হয়।

মৃত তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গাড়ির নম্বর এবং মৃতদের কাছে থাকা মোবাইল ফোনে থাকা যোগাযোগ নম্বর ধরে তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ৷

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের