ফালাকাটায় হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ফালাকাটা:  হাতির হানায় মৃত্যু হল একই পরিবারের তিন জনের। মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতির হানায় এক মর্মান্তিক ঘটনাটি ঘটে। যে শিশুটি অকালে চলে গেল তার বয়স হয়েছিল মাত্র ৩৫ দিন। নাম রাখা হয়েছিল মনীষা দাস। মৃত অন্য দু’জন হলেন মাখনরানী দাস (৬৫) ও মনোজ দাস (৩২)।

শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে গ্রামবাসীরা শনিবার সকালে ফালাকাটা-কুঞ্জনগর সড়কের উপর টায়ার জ্বালিয়ে, বাঁশ দিয়ে আটকে পথ অবরোধ করেন। গ্রামবাসীদের অভিযোগ, বন দফতরের উদাসীনতার জন্যই এই ঘটনাটি ঘটেছে। বনদফতর যদি তাদের কাজটা ঠিকমতো করত তাহলে এমনটা হত না।

গ্রামবাসীদের অভিযোগ, বনদফতরের ঠিকমতো নজরদারি নেই। একটি গাড়ি সবদিকে টহল দেয়। কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন, একটি গাড়ি কতদিকে নজর দিতে পারে? শনিবার সকাল থেকেই গ্রামবাসীরা স্লোগান দিতে থাকে, “ বন দফতর, তোমায় জানায়, ধিক ধিক ধিক্কার।’  স্থানীয়দের অভিযোগ, বন দফতরের নজর না থাকার কারণে বালি মাফিয়াদের পোয়া বারো।

বন্যপ্রাণ যাতে নগরাঞ্চলে প্রবেশ না করে তার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল। বালি মাফিয়াদের দৌড়াত্ম্য এবং দুঃসাহস এতটাই যে তারা সমস্ত বেড়া খুলে নিয়ে সেখান দিয়ে বালি পাচার করে। ফলে, হাতি, চিতার মতো বন্য প্রাণীদের লোকালয়ে প্রবেশের ক্ষেত্রেও আর কোনও বাধা থাকে না। গ্রামবাসীর বক্তব্য, বনদফতর ও প্রাম পঞ্চায়েতের মদত না থাকলে বালি মাফিয়াদের এমন বাড় বাড়ন্ত হতে পারত না। তাদের মদতেই এসব চলছে। ফলে এই পথেই চলে আসছে বন্যপ্রাণী, আর জীবনহানি হচ্ছে প্রতিনিয়ত।

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য