ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ এখনও কাটেনি। তার মধ্যেই ভারত সফরে যেতে পারেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। শুক্রবার ইরানের সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

২০২৬ সালে ব্রিকসের সভাপতিত্ব করছে ভারত। সেই সূত্রেই এবার রাজধানীতে বসতে চলেছে সংগঠনের ১৮তম শীর্ষ সম্মেলন। ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাসটেনেবিলিটি’-এই ভাবনাকে সামনে রেখেই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। চলতি বছরের শুরুতে ব্রাজিলের কাছ থেকে ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নেয় ভারত। পেজেশকিয়ানের দিল্লি সফরের দিকে কূটনৈতিক মহলের নজর রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন ইরানের প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রনেতার আলোচনায় ভারত-ইরান সম্পর্কের পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতিও উঠে এসেছিল। ২০২৪ সালে ব্রিকসের পূর্ণ সদস্য হয় ইরান। সেই বছরই মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি সংগঠনে যোগ দেয়। পরের বছর সদস্য হয় ইন্দোনেশিয়া। ফলে বর্তমানে ব্রিকসের পূর্ণ সদস্য ১১টি দেশ। এর আগে জুনে ব্রিকসের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

আরও পড়ুনঃ ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

আরাঘচি জানিয়েছিলেন, চলতি সঙ্কটের কোনও সামরিক সমাধান নেই। আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে ভারত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি। হরমুজ প্রণালিতে নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রেও ইরানের দায়িত্বের কথা জানিয়েছিলেন আরাঘচি। সেই আবহে পেজেশকিয়ানের দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড