রবীন্দ্রভারতী-বিদ্যাসাগর-ডায়মন্ডহারবার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) এবং ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে (Diamond Harbour Women University) উপাচার্য (Vice Chancellor) বদল করা হল।

জানা গিয়েছে, সব্যসাচী বসু রায়চৌধুরী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আর থাকছেন না। তাঁর জায়গায় আনা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে প্রসঙ্গত এর আগে উপাচার্য পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন সব্যসাচীবাবু। পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তীকেবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছিলেন শিবাজী প্রতিম বসু। অন্যদিকে নতুন উপাচার্য নিয়োগ করা হচ্ছে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়েও। এই বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য হলেন কাজল দে। সোমা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তাঁকে আনা হয়েছে।

উল্লেখ্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়ে গত বছর ১০ জুন উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন সব্যসাচী বসু রায়চৌধুরী। এরপর গত ১৮ জুলাইও একই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন তিনি। বিক্ষোভে জেরবার হয়ে দায়িত্ব থেকে অব্যহতি চান তিনি। এই প্রসঙ্গে সব্যসাচী বসু রায়চৌধুরী বলেছিলে, ‘গত কয়েক মাসে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে একদল ছাত্র এবং কিছু শিক্ষাকর্মী উপাচার্যের দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন কোনও সঙ্গত কারণ ছাড়া।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ