বাইকে ধাক্কা লরির, মৃত ৩, রক্ষা শিশুর

দুর্ঘটনায় চার বছরের মাহি খাতুনের গায়ে আঁচড়টুকুও পড়েনি। সে অক্ষতই রয়েছে। আর এটাই মানুষের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কপালের জোর নাকি কপালের মার, ঠিক কী বলা যায় সেটাই এখন চর্চার বিষয় মুর্শিদাবাদ(Murshidabad) জেলার বহরমপুর সদর মহকুমার বেলডাঙা(Beldanga) থানার বড়ুয়া এলাকার বাসিন্দাদের। কেননা শুক্রবার সকালে এই এলাকাতেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে বড়ুয়া মোড়ে ট্রাকের ধাক্কায় ৩ বাইকারোহী মারা যান ঘটনাস্থলেই। অথচ তাঁদের সঙ্গে থাকা ৪ বছরের এক শিশুকন্যা অদ্ভূত ভাবে বেঁচে গিয়েছে। তাঁর গায়ে আঁচড়টুকুও লাগেনি। আর এই ঘটনার জেরেই এলাকার মানুষের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ওই শিশুর ভাগ্য। বাবা-মা আর মাসিকে এক দুর্ঘটনায়(Accident) চিরতরে হারিয়ে ফেলা যদি কপালের মার হয় তাহলে বরাতের জোর এটাই যে ওই শিশুকন্যা অক্ষত রয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে বাইকে(Bike) করে মুর্শিদাবাদ জেলার সালার এলাকার বাসিন্দা আসনাল শেখ তাঁর স্ত্রী মণিকা খাতুন ও শ্যালিকা জরিনা বিবিকে সঙ্গে নিয়ে বেলডাঙা আসছিলেন ডাক্তার দেখাতে। তাঁদের সঙ্গে ৪ বছরের মেয়ে মাহি খাতুনও ছিল। বেলডাঙার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে বড়ুয়ামোড়ে আসনাল শেখের বাইকে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। সেই ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আসনাল, তাঁর স্ত্রী ও শ্যালিকা। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষন জাতীয় সড়ক অবরোধ করে রাখেন ঘাতক ট্রাকটিকে ধরার জন্য। যদিও বহরমপুরে গিয়ে ওই ঘাতক ট্রাকের চালক নিজেই আত্মসমর্পণ করেন। কিন্তু এই দুর্ঘটনায় চার বছরের মাহি খাতুনের গায়ে আঁচড়টুকুও পড়েনি। সে অক্ষতই রয়েছে। আর এটাই মানুষের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের