বারুইপুরে বিষাক্ত মদ খেয়ে মৃত ৩ যুবক

মদের গেলাসে জল মেশানোর বদলে কিটনাশক মিশিয়ে দেওয়া হয়। আর কোনও কিছু না বুঝে সেই মদ খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩টি তরতাজা প্রাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পোলট্রি ফার্মের মালিকের বাড়িতে বসেছিল মনসা গানের আসর। সেই আসর শেষেই পোলট্রি ফার্মে বসেছিল মদ্যপানের আসর। আর সেখানেই ঘটে গেল বড় দুর্ঘটনা। মদের(Liquor) গেলাসে জল মেশানোর বদলে কিটনাশক মিশিয়ে দেওয়া হয়। আর কোনও কিছু না বুঝে সেই মদ খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩টি তরতাজা প্রাণ। আরও ৩জনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার বারুইপুর(Baruipur) থানার উত্তর রানা বেলিয়াঘাটা এলাকায়।  

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পোলট্রি ফার্মের মালিক রথীন গায়েনের বাড়িতে বসেছিল মনসা গানের আসর। সেই গানের আসর শেষে পোলট্রি ফার্মে বসে মদের আসর। ৬-৭ জন মিলে মদ‍্যপান করছিলেন। মদের সঙ্গে জল মেশানোর প্রয়োজন পড়েছিল। মদের ঘোরে কোনও একজন জল আনতে যান। আর তিনি একটি বোতন নিয়ে আসেন। সেই বোতল থেকে জল মদে মেশানোর পরই শুরু হয় বিপত্তি। মনে করা হচ্ছে ওই বোতলে আসলে জল নয়, ফর্মালিন ছিল। যেটা আসলে একটা কীটনাশক ওষুধ। তারপর ওই মিশ্রণ গ্লাসে নিয়ে সবাই খেয়ে নেন। সঙ্গে সঙ্গে গলা জ্বালা শুরু হয়ে যায়। সবাই ওই জায়গাতেই শুয়ে পড়েন। গলার জ্বালা এতটাই বেড়ে যায়, সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকেন তাঁরা। তাঁদের চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছটে আসেন। তাঁদের সেখান থেকে উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয় বারুইপুর মহাকুমা হাসপাতালে। সেখানেই ৩জনকে মৃত(Death) বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যদিও এই ৩জনের নাম পরিচয় বুধবার সকাল পর্যন্ত জানা যায়নি। যে ৩জনের আশঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁরা হলেন মুনিয়া যাদব, গিরিধারী যাদব, জাহিদ গাজি। 

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?