বাংলা নববর্ষের প্রথম দিনে বন্ধ হয়ে গেল টিটাগড় লুমটেক্স জুটমিল

Share:

নিজস্ব প্রতিনিধি,টিটাগড় : বাংলা নববর্ষের প্রথম দিনেই বেকার হয়ে পড়লেন টিটাগড় লুমটেক্স জুটমিলের ১২৫০ জন শ্রমিক। শ্রমিকদের দাবি, মালিকপক্ষ জোর করে তাদের উপর কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে। আগে যে শ্রমিক একটি মেশিন চালাতো, বর্তমানে তাকে ডবল মেশিন(Duble Machine) চালাবার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ।এর জেরেই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পড়ে।এরপর মঙ্গলবার সকালে কাজের চাপ পরায় শ্রমিকরা কাজে যোগ দেয় নি। শ্রমিকদের দাবি তাদের ওপর অত্যাধিক কাজের চাপ বৃদ্ধি করা যাবে না।তাদের দাবি, যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা কাজে যোগ দেবে না।

এরপর শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় মিল কর্তৃপক্ষ টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ(Temporary Suspensen Work Notice) লাগিয়ে দেওয়া হয়। যদিও মিল কর্তৃপক্ষ দাবি করেন, শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছেন। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ফের মিলিটিকে সংঘটিতভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে। মিল কর্তৃপক্ষ চায় শ্রমিকরা শৃংখলভাবে উৎপাদন কাজে যোগ দিন। বাইরের অফিসার দের নিয়ে এসে মিলের শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসানোর প্রক্রিয়া চলছে। অপরদিকে মিলের শ্রমিকরা অভিযোগ করেন, প্রভিডেন্ট ফান্ডের(P F) টাকা কেটে নিলেও শ্রমিকদের সেই সুবিধা থেকে বঞ্চিত করছে মিল কর্তৃপক্ষ। বছরের প্রথম দিন ওই মিলে স্বাভাবিক উৎপাদন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে।

অনেক শ্রমিকই বাংলা নববর্ষের প্রথম দিন কাজে যোগ দিতে এসে মাথায় দুশ্চিন্তা নিয়ে ফিরে যান সাসপেনশন নোটিশ দেখে। অনেকে আবার মিলের বাইরে গেটের সামনে জটলা করতে থাকেন। পুলিশের পক্ষ থেকে ওই মিলের বাইরে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মিল কর্তৃপক্ষ ভাষা প্রকাশ করেছেন খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা বের হবে। ফের কাজে যোগ দেবেন শ্রমিকরা। সুস্থ পরিবেশ ফিরে আসবে টিটাগড় লুমটেক্স জুটমিলে(Titagar Lumtex Jute Mill)।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু