চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিএসএফই বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে’, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে।  আর এই ঘটনা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ। ‘

 বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সেবাশ্রম কর্মসূচির সূচনা   করেন তৃণমূলের সর্বভারতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকে তিনি বলেন, ‘ সীমান্তে অনুপ্রবেশ রোখার দায়িত্ব শুধু বিএসএফের, রাজ্য সরকারের নয়।’  তাঁর মারাত্মক অভিযোগ, ‘ বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ।’ এই প্রসঙ্গে অসম ও ত্রিপুরাতে জঙ্গির নিয়েও সরব হয়েছেন অভিষেক। তিনি প্রশ্ন তুলেছেন, ‘ বিজেপি শাসিত এই দুই রাজ্যে কীভাবে জঙ্গি মিলল ?’ 

উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী নতুন বছরের দ্বিতীয় দিনে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’। ডায়মন্ড হারবারের এসডিও মাঠে প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই একাধিক ইস্যুতে তিনি সরব হন। বাংলায় অনুপ্রবেশকারী  থেকে শুরু করে বাংলাদেশের পরিস্থিতি সব কিছু নিয়েই মন্তব্য করেছেন অভিষেক। বাংলাদেশ নিয়ে প্রশ্ন তুলে  তিনি বলেন, ‘৫ অগস্টের পর বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার কী করেছে? সামনে ভোট নেই বলে হাত গুটিয়ে বসে রয়েছে।‘ এরপরেই বাংলায় অনুপ্রবেশকারী নিয়ে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ