দাদা সিপিআইএম, ভাই তৃণমুল, শেষ মুহূর্তে জোর প্রচার দুই প্রার্থীর

জয়নগর ১ নং ব্লকের দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথে দুই ভাইয়ের মধ্যে লড়াই নজর কেড়েছে মানুষের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আগে দুই ভাইয়ের পথ গিয়েছে দুই দিকে। এক ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে। আরেক ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএমের হয়ে। জয়নগর ১ নং ব্লকের দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথে দুই ভাইয়ের মধ্যে লড়াই নজর কেড়েছে মানুষের। শুধু তাই নয়, শেষ মুহূর্তের প্রচারে দুই ভাই ঝড় তুলছে এলাকায়। প্রচার কর্মসূচিতে মানুষের সাড়াও মিলছে ভালো।

দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথে তৃণমূলের হয়ে যিনি ভোটে দাঁড়িয়েছেন তাঁর নাম অরুণ নস্কর। একই বুথে দাদার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন অশোক নস্কর। প্রসঙ্গত অরুণ গত পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান। তৃণমূল প্রার্থী অরুণ নস্কর বলেন, ‘মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়ে গত ৫ বছরে দক্ষিণ বারাসত পঞ্চায়েতের উপপ্রধান থেকে নিজের বুথ-সহ সারা গ্রামের উন্নয়নে বহু কাজ করে গেছি। বিধায়ক বিশ্বনাথ দাসের সাহায্যে এই এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তাই আমি আমার জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত।’

অন্যদিকে নিজের বিষয়ে আত্মবিশ্বাসী বামপ্রার্থী ভাই অশোক নস্কর। তিনি বলেন, ‘সারাবছর মানুষের পাশে থেকে আমি কাজ করি কোন দল বিচার না করে। রাজনীতি করছি ছাত্রজীবন থেকে। আর শাসক দল যদি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেয় তাহলে এই এলাকার মানুষ বুঝিয়ে দেবে তাঁরা আমাকেই চায়। তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে সাধারণ মানুষের অধিকার আটকাতে পারবে না।’ তবে ভোটে জিতে শেষ হাসি কে হাসবে তা সময় বলবে।

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার