Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মহিলাদের ৪০০ সভা বিরোধীদের দফারফা’, নয়া শ্লোগান তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া শ্লোগান নিয়ে এল তৃণমূল কংগ্রেস। সেই শ্লোগান হল - ‘মহিলাদের ৪০০ সভা বিরোধীদের দফারফা’।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে সামনে মে মাসেই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই বাংলার(Bengal) বুকে শেষ মহাযুদ্ধ হতে চলেছে। স্বাভাবিক ভাবেই এই নির্বাচনের গুরুত্ব যথেষ্টই প্রতিটি রাজনৈতিক দলের কাছে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কিছু জেলায় গ্রাম পঞ্চায়েত স্তরে ধাক্কা খেতে হয়েছিল তৃণমূলকে(TMC)। এবার তাঁরা কিন্তু বেশ সতর্ক। ২৪’র আগে বাংলার মাটিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবার তাই তাঁরা নয়া শ্লোগান নিয়ে চলে এল। সেই শ্লোগান(Slogan) হল, ‘মহিলাদের ৪০০ সভা বিরোধীদের দফারফা’। সূত্রে জানা গিয়েছে, এই শ্লোগান আনার নেপথ্যে রয়েছে গ্রামবাংলার মহিলা ভোট। কার্যত এই এই নয়া স্লোগানকে সামনে রেখে পঞ্চায়েতের ভোটযুদ্ধে নামছে তৃণমূল। তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) জানান, ৩৪১টি ব্লকে সভা, সমাবেশ, মিটিং মিলিয়ে চার শতাধিক কর্মসূচি সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হবে। তাতে আরও সুসংহত ও সুসংগঠিত হবে দল।

আরও পড়ুন নতুন Aadhar Card’র তথ্য যাচাই করবে রাজ্য সরকার

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের প্রত্যেক জেলায় সভা করবেন তৃণমূলের মহিলা শাখার নেত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জমানায় মহিলাদের সুরক্ষা, সামাজিক সম্মান ও অথনৈতিক উন্নয়নকে হাতিয়ার করেই নারীসমাজের আরও কাছাকাছি পৌঁছনোর কর্মসূচি নিয়েছে তৃণমূলের মহিলা ব্রিগেড। গ্রামের মহিলা ভোট যাতে পুরোমাত্রায় দলের অনুকূলে আসে, সেটাই মূল লক্ষ্য। তার জন্য ১০ ও ১১ এপ্রিল তৃণমূলের ব্লক ও অঞ্চল সভানেত্রীরা জেলায় বৈঠক করবেন। তারপর ১৩-১৮ তারিখ পর্যন্ত ব্লক ও অঞ্চল পর্যায়ে দফায় দফায় বৈঠক হবে। আর ১৯ এপ্রিল থেকে শুরু হবে জেলাভিত্তিক তৃণমূল সভা। সভাগুলি চলবে ৩০ তারিখ পর্যন্ত। মহিলা তৃণমূল কংগ্রেস চাইছে ৩১টি সাংগঠনিক জেলায় আলাদাভাবে সভা করতে। এরজন্য রাজ্য থেকে মহিলা তৃণমূলের ২৫ জনের একটি টিম তৈরি করা হচ্ছে। যারা বিভিন্ন জেলায় গিয়ে সভা করবেন। বিরোধীদের ‘কুৎসা ও অপ্রপ্রচারের’ জবাব দেওয়ার পাশাপাশি মমতার সরকারের উন্নয়নকে তুলে ধরাই মূল লক্ষ্য মহিলা তৃণমূলের।

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে