বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম ও হিঙ্গলগঞ্জ:বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজের গ্রামে গিয়ে মা-বাবার সমাধিস্থলে চারা গাছ রোপণ করলেন রাজ্যের মন্ত্রী তথা গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতো(Rajesh Mahato)। বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হওয়ার প্রেক্ষিতে তিনি ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতা কর্মসূচিতে অংশ নেন।এদিন একাধিক স্থানে নিজে উপস্থিত থেকে চারা গাছ রোপণ করেন এবং সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে, “গাছ লাগান, প্রাণ বাঁচান”— এই বার্তা। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই।

বিশ্ব পরিবেশ দিবসের এই বিশেষ দিনে মা-বাবার স্মৃতির উদ্দেশ্যে সমাধিস্থলে চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আবেগঘন এক বার্তাও তুলে ধরেন মন্ত্রী রাজেশ মাহাতো। তাঁর এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীদের মধ্যেও উৎসাহের সঞ্চার হয়। অন্যদিকে,“ একটি গাছ মায়ের নামে”—বিশ্ব পরিবেশ দিবসে হিঙ্গলগঞ্জে অভিনব উদ্যোগ, পদযাত্রার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা।“একটি গাছ মায়ের নামে” এই স্লোগানকে সামনে রেখে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন ব্লকে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ল।

বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জে এই দিনটি এক অভিনব প্রচারের মাধ্যমে পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একসঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করেন। এই পদযাত্রার মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়িকা রেখা পাত্র এবং হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী। তাঁদের উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে সচেতনতা কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।পরিবেশবান্ধব হিঙ্গলগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনের মানুষ পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে।

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের