মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য, রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল

রাজনৈতিক মহল মনে করছে, এই অভিযান তৃণমূলের কৌশলগত অবস্থান। পরপর ২ বার তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে এই নিয়ে ২ বার এল অভিযোগ জানাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য করার জন্য প্রধানমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে কড়া নিন্দা জানিয়েছিলেন তিনি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC) সাধারণ সম্পাদকের ট্যুইটের পরের দিনই রাজভবনে গেল তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল।

দিলীপ ঘোষের লাগামছাড়া বক্তব্যের জন্য শাস্তির দাবিতে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে রাজ্যপালের কাছে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। জানা গিয়েছে উপস্থিত হয়েছেন, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী তাপস রায়, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ সাজদা আহমেদ, সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উল্লেখ্য, প্রতিনিধি দলে ছিলেন ৫ মহিলা সদস্য। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের জন্য রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতেই অভিযোগ জানাতে আসা। বলা হয়েছে জগদীপ ধনখড় রাজ্যের রাজ্যপাল (GOVERNOR)। তিনি রাজ্যের সকলের রাজ্যপাল। নিরপেক্ষ অবস্থান নেওয়া উচিৎ তাঁর। রাজনৈতিক মহল মনে করছে, এই অভিযান তৃণমূলের কৌশলগত অবস্থান। পরপর ২ বার তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে এই নিয়ে ২ বার এল অভিযোগ জানাতে। এখন দেখার আজকের অভিযোগের পর রাজ্যপাল ট্যুইট করেন কি না।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর (CM) উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপির  সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এমনটাই অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলার ক্ষেত্রে লাগাম টানতে বলে করছিলেন ট্যুইট। তুলেছিলেন ‘বিজেপির রুচি’ নিয়েও প্রশ্ন।

তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘ঘরের মেয়ে’। তৃণমূল সুপ্রিমো বলে থাকেন তিনি বাংলার মেয়ে। শুধু তাই নয়, তিনি বলেন তিনি যেখানেই যান, আপন করে নেন সেই জায়গাকেই। ভাবেন সেখানের ঘরের মেয়ে তিনি। গোয়াতে গিয়েও বলেছিলেন, তিনি গোয়ার মেয়ে। বোঝাতে চেয়েছিলেন, তাঁর কাছে সবাই আপন। তিনি কাছের মানুষ হয়েই কাজ করতে চান। আর তাঁর এই বক্তব্যকেই রুচিহীন ভাষায় কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। 

সম্প্রতি দিলীপ ঘোষ একটি অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বলেছিলেন বেফাঁস কথা। রুচিহীনতার পরিচয় দিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে। এই কটাক্ষের কারণ ‘ঘরের মেয়ে’ স্লোগান। যা নিয়ে রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে জোর সমালোচনা।

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ও দিলীপ ঘোষকে ট্যুইট করে লিখেছিলেন, প্রধানমন্ত্রীর উচিৎ এই ধরণের বেফাঁস মন্তব্যে লাগাম দেওয়া। দিলীপ ঘোষের বক্তব্য তুলে ধরে অভিষেক নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লিখেছিলেন, এটাই কি একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিজেপি নেতার ভাষা?’ তাঁর বিস্ফোরক ট্যুইটে তিনি ট্যাগ করেছিলেন বিজেপির ট্যুইটার অ্যাকাউন্টকেও। দিলীপ ঘোষকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দিলীপ ঘোষকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁর লাগামছাড়া বেফাঁস মন্তব্যের জন্য। 

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩