দেখা মিলছে না বিজেপি বিধায়কের! থানায় নিখোঁজ ডায়রি

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কলকাতায় থাকেন। তাই ইংরেজবাজার শহরে বা মালদা জেলার বুকে তাঁর দেখাই মেলে না। এদিন যুব তৃণমূলের কর্মীরা বিজেপি বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার নিয়ে ইংরেজবাজার শহরে মিছিল বের করে। সেই মিছিল গিয়ে শেষ হয় ইংরেজবাজার থানাতে। সেখানেই দায়ের হয় মিসিং ডায়রি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট এলে দেখা মেলে। ভোট গেলেই ভোকাট্টা। তাই বিধায়কের সন্ধানে পুলিশের দ্বারস্থ হল যুব তৃণমূলের নেতাকর্মীরা। ঘটনাস্থল মালদা জেলার সদর শহর ইংরেজবাজার। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। কিন্তু অভিযোগ, মে মাসের পরে ইংরেজবাজারে আর একবারের জন্যও পা রাখেননি এই বিজেপি নেত্রী তথা বিধায়ক। তাই শেষে তাঁর সন্ধান চেয়ে মালদা জেলা পুলিশের দ্বারস্থ হল যুব তৃণমূলের কর্মীরা। শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে থানায় নিখোঁজ ডায়রি দায়েরও করল তাঁরা। যুব তৃণমূলের কর্মীদের অভিযোগ, এলাকাতে দেখা মিলছে না বিজেপি বিধায়কের! সেই যে নির্বাচন গিয়েছে, তারপর থেকে আর এলাকাতেই দেখা যায়নি শ্রীরূপাকে। এদিকে, সাধারণ মানুষ সমস্যায় পড়লে বিধায়ককে কাছে না পেয়ে তৃণমূল কর্মীদের কাছেই আসছেন। তাঁরা সাধ্যমতো চেষ্টাও করছেন কাজ করে দেওয়ার। কিন্তু বিধায়কের অনুপস্থিতির জেরে কোথাও কোথাও তা ধাক্কা খাচ্ছে। পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আমজনতা। তাই বাধ্য হয়েই প্রশাসনের সাহায্য চেয়ে থানায় গিয়ে শ্রীরূপার নামে নিখোঁজ ডায়রি দায়ের করেছেন তাঁরা।   

জানা গিয়েছে, বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কলকাতায় থাকেন। তাই ইংরেজবাজার শহরে বা মালদা জেলার বুকে তাঁর দেখাই মেলে না। অভিযোগ, বিজেপির পার্টি অফিস থেকে কেউ তাঁর ফোন নম্বর জোগাড় করে পরিষেবা পাওয়ার জন্য বা কোনও সাহায্য চেয়ে ফোন করলেও তিনি ফোন ধরেন না। কার্যত এলাকার মানুষের সঙ্গে কোনও যোগাযোগও রাখেন না। এমনকি যোগাযোগ রাখেন না নিজের দলের নেতাকর্মীদের সঙ্গেও। সমস্যায় পড়লে সাধারণ মানুষ তাঁকে কাছে পান না। এই নিয়ে ইংরেজবাজারে ক্ষোভ ক্রমশ জমছে জনতার মধ্যে। পুরনির্বাচন যখন দুয়ারে কড়া নাড়ছে ঠিক তখনই বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভকে আঁকড়ে ধরে ইংরেজবাজারে মাঠে নেমে পড়ল তৃণমূল। আর বিধায়ককে ঘিরে তৈরি হওইয়া এই ক্ষোভের জেরেই তীব্র অস্বস্তি ছড়িয়েছে গেরুয়া শিবিরে।

এদিন যুব তৃণমূলের কর্মীরা বিজেপি বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার নিয়ে ইংরেজবাজার শহরে মিছিল বের করে। সেই মিছিল গিয়ে শেষ হয় ইংরেজবাজার থানাতে। মিছিলে থাকা পোস্টারে লেখা ছিল, ‘নিখোঁজ বিধায়কের সন্ধান চাই।’ সঙ্গে বিধায়কের ছবি। নীচে লেখা, ‘সৌজন্যে: ইংরেজবাজার শহর যুব তৃণমূল কংগ্রেস’। অন্য আরেকটি পোস্টারে লেখা হয়েছে, ‘বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের নিঁখোজ বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সন্ধানে দাবিতে মানববন্ধন।’ নীচে লেখা, ‘সৌজন্যে: ইংরেজবাজার শহর যুব তৃণমূল কংগ্রেস’। এদিনের মিছিল ও কর্মসূচি প্রসঙ্গে যুব তৃণমূল নেতা সুতীর্থ সাহা বলেন, ‘আমরা ইংরেজবাজারের স্থায়ী বাসিন্দা ৷ গত বিধানসভা নির্বাচনের পর থেকে আমাদের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরির খোঁজ পাওয়া যাচ্ছে না৷ তাঁর মোবাইলে কল করলে কেউ ফোন ধরছেন না৷ তাঁর স্থায়ী ঠিকানায় অর্থাৎ বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায় না৷ স্থানীয় লোকজন যখন তৃণমূলের নেতাকর্মীদের শরণাপন্ন হচ্ছেন, তখন আমরা অন্য বিধায়কের সাহায্যে কাজ করানোর চেষ্টা করছি৷ কিন্তু আমাদের বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না৷ আমরা সংবাদমাধ্যমেও দেখলাম, তাঁর দলের কর্মীরাই নাকি জানেন না তিনি কোথায়! সেই কারণেই দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রশাসনের কাছে বিধায়কের নামে মিসিং ডায়েরি করেছি আমরা৷’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6