Show Cause, দলেরই বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের

নজরে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক। তাঁকে Show Cause’র নোটিস ধরিয়েছে দলেরই জেলা নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন রাজনীতির ছোট গল্প। শেষ হয়েও মনে হচ্ছে না শেষ। দলের নির্দেশ লঙ্ঘণ করার অপরাধে আবারও দলেরই নেতৃত্বের Show Cause’র মুখে পড়লেন দলেরই এক বিধায়ক। ছবিটা সেই মুর্শিদাবাদ জেলার যেখানকার আরও এক বিধায়ককে মাস দেড়েক আগেই Show Cause করেছিল বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। এবারেও সেই একই জেলার, একই দলের বিধায়ককে পড়তে হল সেই একই কড়া পদক্ষেপের মুখে। নজরে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার জলঙ্গি(Jalangi) বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক(MLA Abdur Rajjak)। তাঁকে Show Cause’র নোটিস ধরিয়েছে দলেরই জেলা নেতৃত্ব। যদিও সেই Show Cause নোটিসকে পাত্তা দিতে চাইছেন না বিধায়ক। তাঁর দাবি, তাঁর যা কিছু বলার তা দলের রাজ্য নেতৃত্বকেই বলবেন। দলের রাজ্য নেতৃত্ব যেদিন ডাকবে সেদিন তিনি যা বলার বলবেন।

জুলাই মাসে হয়ে গিয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনেই মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু ফলাফলের মুখে পড়ে। ৩০ আসনের পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ১৫টি আসন দখল করলেও বাকি ১৫টি আসন বিরোধীদের ঝুলিতে যায়। ওই ১৫টি আসনের মধ্যে আবার কংগ্রেস ও সিপিআই(এম) ৬টি করে আসন পায়। বিজেপি পায় ২টি আসন এবং ১টি আসন যায় ১ নির্দল প্রার্থীর দখলে। গত বৃহস্পতিবার ছিল এই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের পালা। অভিযোগ, দলীয় নির্দেশ উপেক্ষা করে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জোট করেন জলঙ্গির তৃণমূল বিধায়ক। তিনি দলের প্রস্তাবিত প্রার্থীদের বিরুদ্ধে ভোট দেওয়া ছাড়াও একাধিক দল-বিরোধী কাজ করেছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা চেয়ে নোটিস ধরিয়েছেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়। বিধায়ক পাল্টা দলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে ‘একনায়কতন্ত্র’, ‘স্বৈরাচারিতা’ এবং নিয়ম-বহির্ভূত ভাবে দল চালানোর অভিযোগ এনেছেন।

তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী শাওনির ‘ঘনিষ্ঠ’ জেলা তৃণমূল যুব সভাপতি রাকিবুলের সঙ্গে জলঙ্গির বিধায়কের ‘দ্বন্দ্ব’ অনেক পুরনো। তার মধ্যে এই পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই নিয়ে দু’জনের লড়াই চরম আকার নেয়। ভোটের আগে জেলার চার বিধায়ক জেলা সভানেত্রীর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে একযোগে ‘বিদ্রোহ ঘোষণা’ করেন। রফাসূত্র বার করতে হস্তক্ষেপ করতে হয় রাজ্য নেতৃত্বকে। মন্ত্রী মলয় ঘটক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। আশা করা গিয়েছিল, সব কিছু মিটে গিয়েছে। কিন্তু সব কিছু যে মেটেনি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠনের ঘটনা।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর