৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেনজির পদক্ষেপ গ্রহণ করে রাজ্যের প্রায় ৮০০ তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে পারে নির্বাচন কমিশন। এমনই বিষয়ে গোপনে সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। সেই খবর এসে পৌঁছেছে শাসকদলের কাছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে পদক্ষেপ করা হোক, এই মর্মে আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।

আরও পডুন: ভোটের দিন বহিরাগতদের গণতান্ত্রিক ট্রিটমেন্ট! প্রচারে দাওয়াই নওশাদের

রাজ্যে ভোট ঘোষণা হতেই আইপ্যাক থেকে তৃণমূলের বিদায়ী বিধায়ক সকলের উপর যেভাবে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা নিয়েই একাধিকবার প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী। যে কোনও তৃণমূল নেতা বা কর্মীকে গ্রেফতার করা হতে পারে, জনসভা থেকেই বারবার সতর্ক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন তৃণমূল কর্মী গ্রেফতার হলে, বিকল্প ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বারবার বলেছেন, ‘অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে। কমিশনের উপরমহল থেকে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হচ্ছে।’ এর মাঝেই তৃণমূল সূত্র মারফত খবর পেয়েছে, ভোটে বিপাকে ফেলতে কমিশন টার্গেট করতে পারে ঘাসফুল শিবিরের কর্মীদের। বেশ কিছু কর্মীকে পুরনো মামলায় গ্রেফতার করার ছক কষছে কমিশন। তাই দলীয় কর্মীদের রক্ষাকবচের দাবিতে আদালতের দ্বারস্থ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আজ, সোমবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘বেশ কিছু তৃণমূল কর্মীদের গ্রেফতারির আশঙ্কা করছি। আপনারা বিষয়টি দেখুন।’ বিষয়টির গুরুত্ব বুঝে মামলা গ্রহণ করেছে হাইকোর্ট।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট