ভোট প্রস্তুতি তৃণমূলে, জনসংযোগ বাড়াতে হাতিয়ার বিজয়া সম্মেলনী

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর খুললেই বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার উত্তাপ টের পাওয়া যাচ্ছে রাজ্যজুড়ে। রথি মহারথীরা নিজেদের মতো করে সভা করছেন। তারমধ্যেই রাজ্যজুড়ে উৎসবের মরশুম। দুর্গাপুজো মিটতেই ভোট প্রস্তুতি তৃণমূলে। বিজয়া সম্মেলনীকে হাতিয়ার করে ‘২৬-এর ভোটকে নজর কাড়ছে ঘাসফুল শিবির। রবিবার থেকে ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী হতে চলেছে। এই বিজয়াসম্মেলনীকে হাতিয়ার করতে চলেছে শাসক শিবির।

জানা গিয়েছে, জনসংযোগ বাড়াতে ইতিমধ্যেই বিজয়া সম্মেলনীর মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করার রোডম্যাপ করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিজয়া সম্মেলনী থেকে জনসংযোগ করার জন্য ৫০ জন বক্তার নাম নির্দিষ্ট করা হয়েছে। দলের বিধায়ক, সাংসদ ও মন্ত্রী সকলের নামই রয়েছে সেই তালিকায়। বিজয়া সম্মিলনীকে সামনে রেখে ভোটারদের ওয়ার্মআপ করাতে চাইছে তৃণমূল। বঙ্গ রাজনীতিতে ভোটের দামামা বেজে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

হাতে আর মাত্র কয়েক মাস তারপরেই বেজে যাবে ভোটে বাদ্যি। তাই ঢাকের বোলের আবহেই ভোটের বাদ্যি বাজাতে প্রস্তুত শাসক দল। শেষ মুহূর্তে নিজেদের মত করে জনসংযোগে জোর দিতে চাইছে তৃণমূল। আগামী ১৩ অক্টোবর ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রে আমতলায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হতে চলেছে। এই সম্মিলনীতে যোগ দেবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি কথা বলবেন দলের ব্লক ও জেলা নেতৃত্বদের সঙ্গে। নির্বাচনের কথা মাথায় রেখে এবার একটু অন্যভাবে বিজয়া সম্মেলনী করতে চলেছে তাঁরা। ৫ অক্টোবরের পর থেকে শুরু হবে তৃণমূলের বিজয়া সম্মিলনী। ৫০ জনের বক্তার মধ্যে অভিষেকও রয়েছেন বলে জানা গিয়েছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে রাজ্যের সব ব্লকে বিজয়া সম্মিলনী শেষ করতে হবে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস