শিশিরের পর দিব্যেন্দুর সাংসদ পদ খারিজের আবেদন জানাতে চলেছে তৃণমূল

উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে ভোট। শিশির অধিকারীর পর এবার দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশির অধিকারীর পর এবার দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে ভোট দেওয়ার জন্য তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। এই অভিযোগে শিশিরপুত্র দিব্যেন্দু অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যে তৃণমুলের লোকসভার দলনেতা এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শিশির ও দিব্যেন্দুকে চিঠি দিয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে তাঁরা দলের নির্দেশ অমান্য করে ভোট দিয়েছে৪ন তা দলের নজরে এসেছে বলে চিঠিতে জানিয়েছেন সুদীপ।উল্লেখ্য এর আগে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে তৃণমূলের তরফে আবেদন জানানো হয়। তার সপক্ষে লোকসভার অধ্যক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়। সেই আবেদনের এখনও শুনানি চলছে। এবার শিশির পুত্র দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধেও লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানাতে জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাঁর সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়ে চিঠি দিতে চলেছে দল। দিব্যেন্দুর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের প্রমাণ হিসেবে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি সামনে আনা হবে। দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচচেন দিব্যেন্দু যে ভোট দিয়েছেন সেটিকে পেশ করা হবে লোকসভার অধ্যক্ষের কাছে। যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের কোনও হুইপ চলে না।

প্রসঙ্গত দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। দলের সেই অবস্থানের কথা জানিয়ে লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদকে চিঠিও দেওয়া হয়েছিল দলের তরফে। ভোটদানে বিরত থাকার নির্দেশ দিয়ে তৃণমূল কংগ্রেসের  সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিলেন লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুই সাংসদকে চিঠি দিয়েছিলেন সুদীপ। কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের নির্দেশ অমান্য করে শনিবার দিল্লিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। তার জেরেই দলের তরফে এবার তাঁদের সাংসদ পদ খারিজের আবেদন জানাতে চলেছে তৃণমূল। উল্লেখ্য শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পর শিশির অধিকারীও ও দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হন তৃণমূলের একাধিক নেতা। তাঁরা দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। মূল্যবোধের কথা মাথায় রেখে তাঁদের ইস্তফা দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ ‘শিশির ও দিব্যেন্দু বিজেপির বন্ধু’ বলে মন্তব্য করেছিলেন।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ