বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক! ভোটের লাইনে জবাব দেওয়ার বার্তা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে ক্রমাগত আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। হেনস্থা থেকে শুরু করে মৃত্যুও হচ্ছে। এবার নির্বাচনের আগে এই বিষয়টিকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখে বিজেপি ও কংগ্রেসের সমালোচনা করে প্রচার শুরু করতে চলেছে ঘাসফুল শিবির।

আসন্ন বিধানসভা নির্বাচনে জোরদার প্রচারে নামছে তৃণমূল। পরিযায়ী শ্রমিকদের এবার হাতিয়ার করতে চলেছে তাঁরা। বিগত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যে সবথেকে বেশি অত্যাচারের শিকার হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। মৃত্যুও হয়েছে অনেকের। তাঁদের পরিবারের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। ভোটের লাইনেই এর জবাব দেওয়ার কথা বলা হচ্ছে। বাইরে কাজ করতে যাওয়ার কারণে অনেক পরিযায়ী শ্রমিকরা ভোটের সময়ে ভোট দিতে আসতে পারেন না। এবার সকলকে ভোটে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যজুড়ে শুরু হওয়া এসআইআরের কারণে অনেক পরিযায়ী শ্রমিক বাড়িতে এসেছেন। অনেকেই ফিরে গিয়েছেন। ভোটের সময় তাঁরা ফের আসতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।

তাঁদের ভোটের ওপরেই নির্ভর করে গত লোকসভা নির্বাচনে কিছু আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। এবার যাতে তা না হয়, সেদিকে নজর রয়েছে ঘাসফুল শিবিরের। বিধানসভা ভোটের ব্যাপ্তি রাজ্য জুড়ে অনেক বেশি। তাই ভিনরাজ্যে কাজে গিয়ে ‘বাংলা বলায়’ অত্যাচারিত ও মৃতদের কথা প্রচারে আনতে চাইছে শাসকদল।ইতিমধ্যেই বাংলার বিভিন্ন  জেলার ১২ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৯০ শতাংশ বিজেপি শাসিত রাজ্যে। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে হেনস্তাও করা হয়েছে।

রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের তথ্য অনুযায়ী, মৃত ১২ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে ৪ জন মারা গিয়েছেন মহারাষ্ট্রে। ওড়িশা, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ু, ঝাড়খণ্ডে বিভিন্ন সময় অত্যাচারে মৃত্যু হয়েছে বাকিদের। গত ডিসেম্বরে ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের সূতি এলাকার বাসিন্দা জুয়েল রানাকে ‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। তারপরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের কাছে পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচারের বিভিন্ন অভিযোগ এসেছে। নানা কায়দায় অত্যাচারের অভিযোগ আসছে। দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, অসম, রাজস্থান, কর্ণাটক, ঝাড়খণ্ড থেকে অভিযোগ এসেছে। ৩৮ শতাংশই ওড়িশায় হয়েছে।

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন