বীরভূমে ফের কেষ্ট- রাজ! তৃণমূলের কোর কমিটির কনভেনর অনুব্রত

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: আগামী বছর বিধানসভা ভোটের আগে বীরভূমে দলীয় সংগঠনে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হিসাবে জেলার পোড়খাওয়া নেতা অনুব্রত মণ্ডলকেই দায়িত্ব দিলেন। যদিও এ বিষয়ে দলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জেলা তৃণমূল নেতৃত্বও এ বিষয়ে মুখ খোলেননি।

গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সভার মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি নির্যাতন ও হেনস্তার প্রতিবাদ জানাতে বীরভূম থেকেই ভাষা আন্দোলন শুরু করবেন। সেই মতো গতকাল রবিবারই কলকাতা থেকে বোলপুরে এসে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। অতিথিশালা ‘রাঙাবিতানে’ দলনেত্রীর সঙ্গে দেখা করেন জেলার দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। প্রায় দশ মিনিট কথা হয়েছিল দুজনের। ২০২২ সালে গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন দিল্লির তিহারে বন্দি থাকতে হয়েছিল একসময়ে বীরভূমের অঘোষিত ‘রাজা’ অনুব্রতকে। দীর্ঘদিন জেলায় গরহাজির থাকার ফলে তৃণমূলের সংগঠনে ক্ষমতারও রদবদল ঘটে যায়। শক্তিশালী হয়ে ওঠেন জেলা সভাধিপতি কাজল শেখ। দুজনের সম্পর্ক আবার আদায়-কাচকলায়। জামিন পেয়ে জেলমুক্ত হয়ে ফের বীরভূমে ফিরলেও তৃণমূলের সংগঠনের উপরে কেষ্টর নিয়ন্ত্রণ অনেকটাই আলগা হয়ে গিয়েছিল। উপরন্তু ফোনে এক ওসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের দায়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন।

এদিন বাংলা ভাষা রক্ষা নিয়ে মিছিল করার পরে অতিথিশালা ‘রাঙাবিতানে’ তৃণমূলের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মমতা। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলে থাকার সময়েই বীরভূমে সাংগঠনিক কাজকর্ম সামলানোর জন্য কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। জামিন পেয়ে অনুব্রত জেলায় ফেরার পরেও সেই কোর কমিটিই কাজ চালাচ্ছিল। মাস কয়েক আগে ওই কমিটির সম্প্রসারণ হয়। তাতে জায়গা দেওয়া হয় অনুব্রতকেও। এ ছাড়াও কমিটিতে রয়েছেন অভিজিৎ সিংহ, চন্দ্রনাথ সিংহ, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ, শতাব্দী রায়, অসিত মালও। গত মে মাসে জেলা সভাপতির পদ তুলে দেওয়া হয়। পদ অবলুপ্তির ফলে গুরুত্ব হারিয়েছিলেন কেষ্ট। এদিন তাঁকেই কনভেনর হিসাবে দায়িত্ব দেন মমতা।

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা