চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

 চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এবার এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ধৃতকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এবার এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারির বাসিন্দা রাজশেখর গিরি নামের ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। রবিবার ধৃতকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের তরফে।

অভিযোগ, কেশিয়ারির বাসিন্দা রাজশেখর গিরি চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলেন। নিজেকে কেশিয়ারির তৃণমূল বিধায়ক পরেশ মুর্মুর ঘনিষ্ঠ বলেও দাবি করেন অভিযুক্ত। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চাকরিপ্রার্থীদের ঠকান বলে অভিযোগ। যদিও বিধায়ক পরেশ মুর্মু ধৃত যুবকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছেন। এই ঘটনা নিয়ে তাঁর বক্তব্য, আইন আইনের পথে চলবে। রাজশেখরের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেশিয়াড়ি থানার মুড়াকাটা গ্রামে চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েচভহেন। কিন্তু সেই টাকা ফেরতও দেননি তিনি। অভিযুক্ত ওই ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেন। বিধায়ক পরেশ মুর্মুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক বলেও দাবি করেন তিনি। এই ঘটনা নিয়ে রাজশেখর জানান, দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁর আরও দাবি, এই ধরণের কোনও প্রতারণার সঙ্গে তিনি যুক্ত নন। ঘটনার তদন্ত করলে সত্য ঘটনা সামনে আসবে।

অন্যদিকে রাজশেখর নিজেকে বিধায়ক পরেশ মুর্মুর ঘনিষ্ঠ বলে দাবি করলেও তা অস্বীকার করেছেন পরেশ মুর্মু। ঘটনা নিয়ে তিনি জানান, ঘনিষ্ঠ বলে কোনও বস্তু হয় না। এর কোনও অর্থও হয় না। কেউ কোনও অপরাধ করে থাকলে দল সেটাকে প্রশ্রয় দেয় না। একইসঙ্গে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানান, ২০১৬ সালে নির্বাচনের সময় রাজশেখর যুব সভাপতির দায়িত্বে ছিলেন। যদি অপরাধ করে থাকেন তাহলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি