বীরভূমের ‘রাজা বদল’! কেষ্টর পরিবর্তে কাজল শেখের মাথায় উঠল রুপোর মুকুট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস। আর এই দিনে কাজল শেখকে পড়ানো হল সাড়ে সাতশো গ্রামের রুপোর মুকুট । নানুরের থুপসড়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুধবার কাজলকে এই মুকুট পরিয়ে দেন। বলা বাহুল্য প্রতিবছর ১ জানুয়ারি উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় থুপসরা অঞ্চলে। আর সেই মেলাতে প্রতিবছর থাকে একাধিক চমক । এবার তা অন্যথা হল না।

এদিন মাথায় মুকুট পড়ে কাজল শেখ বলেন, ‘ আমি এই এলাকার জন প্রতিনিধি। এখান থেকেই আমি জেলা পরিষদের মেম্বার হয়েছি।  স্বাভাবিকভাবেই এটা  কর্মীদের কাছে   খুবই গর্বের বিষয় । সেই হিসাবেই আমায় এই উপহার দেওয়া হয়েছে ।‘ জানা গিয়েছে, কাজল শেখের মুকুটের ওজন ৫ কেজি এবং মূল্য ৪ লক্ষ ৫২ হাজার টাকা।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে এই মিলনমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতেন। তখন এই মেলার দায়িত্বে ছিলেন কেরিম খান। আর এই সময়তেই মেলায় উপহার হিসাবে অনুব্রতকে দেওয়া হত রুপোর তলোয়ার,  কখনও রুপোর ঢাক সহ একাধিক জিনিস। তবে কেষ্ট জেলে যাওয়ার পর থেকেই নানুর থেকে বেরিয়ে গোটা বীরভূমেই নিজের প্রভাব বিস্তার করেছেন কাজল শেখ। আর এদিনের ঘটনা যেন সেই সাক্ষ্য় বহন করছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের