রেশন দুর্নীতি মামলায় বিরাট খবর, জামিন পেলেন বাকিবুর রহমান-শঙ্কর আঢ্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া রেশন দুর্নীতিকাণ্ডে  জামিন পেলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, বাকিবুর রহমান এবং বিশ্বজিৎ দাস। আজ মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালত ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিন জনের জামিনের আবেদন মঞ্জুর করেছে। তিন অভিযুক্তের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা ইডি উপযুক্ত প্রমাণ হাজির করতে না পারায় জামিন মঞ্জুর করেছে আদালত। আর এই জামিনের পরেই রেশন দুর্নীতিকাণ্ডের মামলায় প্রশ্নের মুখে পড়েছে ইডির ভূমিকা।

রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে গত বছরের ১৩ অক্টোবরে বিতর্কিত ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাকিবুরের বাড়ি থেকে পাওয়া নথির সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।  রেশন দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর ওরফে ডাকুকে গত ৬ জানুয়ারি গ্রেফতার করেছিল ইডি। আর গত ১৪ ফেব্রুয়ারি হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছিল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে। তাঁর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর থেকে তিন জনেই একাধিকবার দাবি জানিয়েছিলেন, তাঁরা কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। রেশন দুর্নীতি মামলায় তিন অভিযুক্ত জামিন পাওয়ায় আশার আলো দেখছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত