ফের বন্দুকের নিশানায় তৃণমূল নেতা, মালদহের পর সন্দেশখালিতে চলল দেদার গুলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালদহের পর এবার সন্দেশখালি তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি । তবে স্বস্তির বিষয় এই ঘটনায় আহত হননি তৃণমূল নেতা। গোলাগুলির খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তবে কারা এই হামলার সঙ্গে  যুক্ত তা এখন জানা যায়নি।  অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি ।  

জানা গিয়েছে, এদিন সন্দেশখালি সরবেড়িয়ার আজারহাটি পঞ্চায়েত প্রধান যাদবকুমার মণ্ডলের গাড়ি লক্ষ্য করে চলে গুলি চালানোর ঘটনা। শুধু তাই নয় তাঁর বাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। আর তাতে ভয় পেয়ে বাড়ি থেকে বেরাচ্ছেন না তৃণমূল নেতা। এই প্রসঙ্গে যাদবকুমার মণ্ডল বলেন, “কাল রাতে আমি গুলির আওয়াজ পাই।  এরপরেই আমি দাদাকে ফোন করি। তখন তিনি জানান, তোর ঘরের বাইরে কারা দাঁড়িয়ে আছে। বন্দুক চালিয়ে গুলি করা হচ্ছে। এরপর থেকেই আমি বাড়ি থেকে বেরাচ্ছি না।‘

অন্যদিকে , বৃহস্পতিবার ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় উপস্থিত ছিলেন  তৃণমূল নেতা দুলাল সরকার। অভিযোগ, তখন একটি বাইকে করে তিনজন এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি দুলাল সরকারের মাথায় লাগে । গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই প্রাণ হারান দুলাল সরকার। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সন্দেশখালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি ।  

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ