বনগাঁয় মুখোমুখি বিজেপি সাংসদ তৃণমূল বিধায়ক, নির্বাচনী মরশুমে কী কথা হল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে বিজেপি সাংসদ এবং তৃণমূল বিধায়কের মুখোমুখি বৈঠক হল। যা নিয়ে এখন রাজ্য–রাজমীতিতে গুঞ্জন চরমে উঠেছে।

এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, বহু মতুয়া–নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষজনের নাম বাদ পড়েছে। আর তা নিয়ে তাঁদের মধ্যে একটা ক্ষোভও তৈরি হয়েছে। সেখানে শনিবার সন্ধ্যায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রানাঘাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক মুকুটমণি অধিকারীর বৈঠক হয়। যাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে বিপুল পরিমাণ মতুয়াদের নাম বাদ পড়ায় এখন ধরাশায়ী বিজেপি। আর তার জেরে মতুয়াদের নাম বাদ যাওয়ায় ‘চাপে’ গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে মানুষের বিপদ কাটাতেই মুকুটমণি দেখা করেন শান্তনুর সঙ্গে বলে সূত্রের খবর।

অন্যদিকে সাধারণ মানুষ থেকে মতুয়া–নমঃশূদ্ররা এখন আতঙ্কে আছেন নাম বাদ পড়ার জেরে। সেখানেই কোনও পথ খুঁজতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে। এদিন ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে আসেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। প্রায় আধঘণ্টা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন তিনি। আর তা প্রকাশ্যে আসতেই নানা চর্চা শুরু হয়ে যায়। এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জনও। কারণ শিয়রে বিধানসভা নির্বাচন। যদিও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, ‘‌এটা শুধু সৌজন্য সাক্ষাৎ।’‌

তাছাড়া রাজনৈতিক গুঞ্জন শুরু হলেও তা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। এই বিষয়ে মুকুটমণি অধিকারীর বক্তব্য, ‘‌এমনি ঠাকুর বাড়িতে এসেছিলাম। এটা শুধু সৌজন্য সাক্ষাৎ। তার সঙ্গে রাজনীতির কোনও বিষয় নেই। ঠাকুরবাড়িতে পুজো দিলাম, সবার সঙ্গেই দেখা করেছি।’‌ এই বৈঠক নিয়ে নদীয়া দক্ষিণ (রানাঘাট সাংগঠনিক) জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘‌ঠাকুরবাড়িতে মতুয়াভক্ত হিসাবে যে কেউ যেতেই পারেন। তাঁর ঠাকুরবাড়িতে যাওয়ায় রাজনীতির যোগ নেই।’‌

সই জালিয়াতিকাণ্ডে মমতার কালীঘাটের বাড়িতে সিআইডি

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ