চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেনের স্টপেজের দাবিতে প্ল্যাটফর্মেই ধরণায় বসলেন তৃণমূল বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, মালদা: করোনা পরিস্থিতির আগে সারাদিনে মাত্র সাতটি এক্সপ্রেস ট্রেন এবং কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াতো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিহার সীমান্তবর্তী কুমেদপুর জংশনে। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে গোটা দেশেই। রাজ্য সরকারও লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচলে ছাড়পত্র দিয়েছে। তবুও রাজ্যের সব এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক করেনি রেল। অভিযোগ, কুমেদপুর জংশনে বহু ট্রেনের স্টপেজ তুলে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এখন সারাদিনে মাত্র দুই-তিনটি ট্রেন দাঁড়ায় গুরুত্বপূর্ণ এই স্টেশনে। ফলে এলাকাবাসীরা বিগত ১১ দিন ধরে কুমেদপুর স্টেশনে ধরণায় বসে আছেন। রবিবার তাঁদের সঙ্গে ধরণায় যোগ দিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন।

শাসকদলের এই বিধায়ক কয়েকদিন আগেই বিধানসভায় কুমেদপুর স্টেশনে রেলের বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন। এবার এলাকাবাসীদের ধরণার ১১তম দিনে যোগ দিয়ে প্ল্যাকার্ড নিয়ে প্ল্যাটফর্মেই বসে পড়লেন তৃণমূল বিধায়ক। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন জানান, প্রয়োজনে কুমেদপুর স্টেশনে আগের মতো সমস্ত ট্রেনের স্টপেজের দাবিতে দিল্লিতে গিয়ে রেল দফতরে যোগাযোগ করবেন। গ্রামবাসীদের সমস্যার খুব দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ