‘‌নির্বাচনের পরে সবথেকে বড় জাতীয় পতাকা মুর্শিদাবাদের মাটিতে লাগাব’‌, আশ্বাস অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রেজিনগর থেকে হুমায়ুন কবীরকে নিশানা করার পাশাপাশি নির্বাচনের পর মুর্শিদাবাদে বড় জাতীয় পতাকা লাগানো হবে বলে আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার নির্বাচনী জনসভা থেকে সকলকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করলেন তিনি। কারণ এখন এসআইআর করে বহু সংখ্যালঘু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। আবার নানা জায়গায় দাঙ্গা, অশান্তি, হিংসা লাগিয়ে দেওয়া হচ্ছে। তাই এই কদিন সাবধানে থাকতে পরামর্শ দিলেন অভিষেক।

এদিকে মুসলমান ভাইদের সঙ্গে গদ্দারি করেছেন হুমায়ুন কবীর। নিজের লোকদেরই তিনি বোঝাতে পারছেন না বলে তোপ দাগেন তৃণমূল সাংসদ। তবে এইসব থেকে অশান্তি ছড়াতে পারে। এমন আশঙ্কা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, ‘‌কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। বিধানসভা নির্বাচনের পরে সবথেকে বড় জাতীয় পতাকা মুর্শিদাবাদের মাটিতে লাগাব। বিজেপির নেতারা অনেক ব্যঙ্গ বিদ্রুপ করলেও শান্তি বজায় রাখবেন। কোনও প্ররোচনায় পা দেবেন না। আপনাদের হাতজোড় করে অনুরোধ করছি।’‌

অন্যদিকে এবার বিজেপিকে কড়া জবাব দিতে হবে। আর তাই এখানে টার্গেট বেঁধে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ‌বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘‌বিজেপিকে ছাব্বিশে এমনভাবে জবাব দিতে হবে যাতে ঊনত্রিশ পর্যন্ত এঁদের মেয়াদ না থাকে। আপনারা শুধু ২২–০ করুন তৃণমূল কংগ্রেসের পক্ষে। বিজেপিকে ৫০–এর নীচে নামানোর দায়িত্ব আমার। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে হুমায়ুন মানুষের সঙ্গে বেইমানি করেছে। মুর্শিদাবাদের মায়েদের, ভাইদের, বোনেদের জন্য তিনি টাকা চাইছেন না। তিনি ১ হাজার কোটি টাকা চাইছেন নিজের পকেটে ভরার জন্য। মসজিদের রাজনীতি করে মুসলিম ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। মুসলমানদের বোকা বানানো সহজ বলেছেন।’‌

এছাড়া হুমায়ুনের মুসলিমদের সঙ্গে বেইমানির জবাব দেওয়ার পাশাপাশি বিজেপি নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর কেমন অত্যাচার করেছে তাও তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌আমাদের বিশ্বাসের অসম্মান কেউ করলে, তার জবাবটাও দেওয়া হবে। আগামী দিনে ল্যাজে গোবরে করা হবে। বাঙালি ছেড়ে কথা বলবে না। যাঁরা ৬ মাস এসআইআর চলার সময়ে কেউ সাহায্য করেনি। তৃণমূল ধর্মের রাজনীতি করেনা। বিজেপি রামমন্দির নিয়ে রাজনীতি করছে। হুমায়ুন কবীর বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে। বিজেপির নেতারা অনেক ব্যঙ্গ বিদ্রুপ করে। কলকাতার মধ্যে সবচেয়ে বড় জাতীয় পতাকা আমি মেটিয়াবুরুজে লাগিয়েছি। আমরা যে দেশপ্রেমিক তার সার্টিফিকেট বিজেপি, নরেন্দ্র মোদি বা যোগী আদিত্যনাথের থেকে নিতে হবে না। মুর্শিদাবাদ অবিভক্ত বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদবাসীকে বাংলাদেশি, রোহিঙ্গা বলেছে বিজেপি। মুর্শিদাবাদে আগামীদিন নির্বাচন হয়ে যাওয়ার পর দলের পক্ষ থেকে আমরা বাংলার মধ্যে সবথেকে বড় জাতীয় পতাকা লাগাব। কথা দিয়ে গেলাম।’‌

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯